,

অর্থ কেলেঙ্কারির বিষয়ে মুখ খুললেন বচ্চন

amitabhbbstory-fবিনোদন ডেস্ক : ‘পানামা পেপারস’ কেলেঙ্কারির বিষয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। গতকাল মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, তাঁর নামের অপব্যবহার করা হয়েছে। খবর এনডিটিভির।

বিবৃতিতে অমিতাভ বলেন, ‘ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা পানামা পেপারসের বরাত দিয়ে সি বাল্ক শিপিং কোম্পানি লিমিটেড, লেডি শিপিং লিমিটেড, ট্রেজার শিপিং লিমিটেড এবং ট্রাম্প শিপিং লিমিটেডের পরিচালক হিসেবে আমার নাম উল্লেখ করেছে। আমি কখনোই ওই কোম্পানিগুলোর পরিচালক ছিলাম না। হতে পারে আমার নামটি ভুলভাবে এসেছে।’

অমিতাভ বলেন, ‘দেশে-বিদেশে যে অর্থ আমি খরচ করেছি তার সব করই পরিশোধ করেছি। কর দিয়েই আইনগতভাবে দেশের বাইরে অর্থ প্রেরণ করেছি।’

অমিতাভের পুত্রবধূ বলিউড অভিনেত্রীর ঐশ্বরিয়া রাইয়ের নামও ‘পানামা পেপারস’এ আছে। তবে গত সোমবার ঐশ্বরিয়ার মিডিয়া পরামর্শক তা অস্বীকার করে বলেন, ওই নথিগুলো সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট।

পানামার আইনি পরামর্শক প্রতিষ্ঠান মোসাক ফনসেকার এক কোটি ১৫ লাখ নথি ফাঁস হয় গত সোমবার। ফাঁস হওয়া এসব নথিতে বিশ্বের শতাধিক ক্ষমতাধর মানুষ বা তাঁদের নিকটাত্মীয়দের বিদেশে টাকা পাচারের প্রমাণ পাওয়া গেছে। তালিকায় দেখা গেছে যে চীন, যুক্তরাজ্য, সৌদি আরবের মতো ক্ষমতাধর রাষ্ট্রের রাষ্ট্র ও সরকারপ্রধান বা তাঁদের আত্মীয় এসব অর্থ পাচারের সঙ্গে জড়িত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা