,

আজ থেকে শুরু হবে গা-জ্বলা গরম

00113নিউজ ডেস্ক : আজ বুধবার বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকবে তাপমাত্রা। দুপুর নাগাদ যা পৌঁছে যাবে ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াসে। নববর্ষেও থাকবে চড়া রোদ। আর গা-জ্বলা গরম। গ্রীস্মের খরতাপ নিয়েই শেষ হবে চৈত্র, শুরু হবে বৈশাখ। আবহাওয়া পূর্বাভাস এমনটাই বলছে।

আবহাওয়ার পূর্বাভাসে দেখা যাচ্ছে- মঙ্গলবার সন্ধ্যায় তাপমাত্রা ছিলো ২৮ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু বুধবার দুপুর ২টা নাগাদ ৩৯.৪ ডিগ্রি তাপমাত্রা হবে। রাতে তা ২৬ ডিগ্রিতেও নামবে। তবে ৬ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত কোনও দিনই তাপমাত্রা ৩৯ ডিগ্রির নিচে নামবে না। বরং তা রেকর্ডের কাছাকাছি ৪১.৬ ডিগ্রি পর্যন্ত উঠে যাবে। ১০ এপ্রিল তাপমাত্রা থাকবে ৪০ ডিগ্রি আর ১১ ও ১২ এপ্রিল তা উঠে যাবে ৪১.৬ ডিগ্রিতে। আর ২০ এপ্রিল পর্যন্ত আরও অন্তত দুই দিন এই ৪১ডিগ্রির খরতাপে পুড়বে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান।

আবহাওয়াবিদরা বলছেন, রাজধানীতে ৩৭-৩৮ ডিগ্রি তাপমাত্রাই অনেকাংশে অসহনীয় ঠেকে। সেক্ষেত্রে ৪১ ডিগ্রি তাপমাত্রা নিঃসন্দেহে নগরবাসীকে ভোগাবে। ২০১৪ সালের ২৪ এপ্রিল রাজধানীতে রেকর্ড পরিমান ৪২.২ ডিগ্রি তাপমাত্রা অনুভূত হয়। যা ছিলো এর আগে ৫৪ বছরের রেকর্ড। এর আগে ১৯৬০ সালে ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় ঢাকায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে