,

বিচার বিভাগীয় তদন্ত চায় বিএনপি বাঁশখালীর ঘটনায় 

 

 

নিজস্ব প্রতিবেদক : বাঁশখালীর গতকালের ক্রিমুখী সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিএনপির প্রতিনিধি দল। এসময় প্রতিনিধি দলের প্রধান বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন।বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতদের পরিবারকে সান্ত্বনা দিতেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে তারা বাঁশখালী যান।

banshkhali-bnp-lrg-220160405165337

প্রতিনিধি দলের প্রধান চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় গন্ডামারা চরপাড়ায় গুলিতে নিহত মর্তুজা আলী, তার ভাই আনোয়ারুল ইসলাম ও মেয়ের জামাই জাকের হোসেনের জানাজায় অংশগ্রহণ করেন।

 

 
এসময় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘নিজের বাপ-দাদার বসত ভিটার রক্ষার সমাবেশে গিয়ে পুলিশের গুলিতে চারজন নিরীহ গ্রামবাসী মারা গেছেন। এ ঘটনার সুষ্ঠু বিচারের জন্য বিচার বিভাগীয় তদন্তের জন্য আমাদের দলের চেয়ারপারসন দাবি জানিয়েছেন। তার নির্দেশে আমি আপনাদের মাঝে এসেছি। এই ধরনের বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি।এসময় বিএনপি নেতা জাফরুল ইসলাম চৌধুরী, মো. সামশুল আলম, আবু সুফিয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা