,

এবারের আইপিএলে দর্শকরাই থার্ড আম্পায়ার!

 
স্পোর্টস ডেস্ক :দর্শকদের কাছে টানার দিকে আরও একধাপ এগিয়ে এবারের আইপিএল। কারণ এবার আইপিএলের খেলা দেখতে মাঠে উপস্থিত দর্শকরাও অনেকটা থার্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন। ব্যাপারটা খোলসা করে বলা যাক। ধরা যাক ইডেনে আপনি কেকেআর-এর কোন ম্যাচ দেখতে গিয়েছেন। স্টেডিয়ামে ম্যাচ দেখতে ঢোকার আগে আপনাকে দিয়ে দেওয়া হবে চার, ছয়, আউট, নট আউট লেখা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড। মাঠের আম্পয়াররা যখন কোন সিদ্ধান্ত নিতে পারবেন না, তখন তারা নিয়ম মেনেই যাবেন থার্ড আম্পায়ারের কাছে। সেই সময় রিপ্লে দেখে তাদের প্ল্যাকর্ড উঁচু করে ধরবেন দর্শকরা।

9182

মানে হয়তো ধোনি ঠিক সময় পৌঁছে যাওয়ার পর উইকেটকিপার স্ট্যাম্প ভাঙলেন। আপনি রিপ্লে দেখে জানালেন এটা নট আউট। থার্ড আম্পয়ারের রিপ্লে দেখে সিদ্ধান্ত নেওয়ার আগে দর্শকরা তাদের সিদ্ধান্ত জানাবেন। সেই সিদ্ধান্ত দেখানো হবে বড় স্ক্রিনে। তবে শেষে আসল সিদ্ধান্তটা থার্ড আম্পয়ারই নেবেন। এর ফলে দর্শকরা খেলা দেখতে আরও বেশি আগ্রহী হবেন বলে জানালেন আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা। আগামী ৮ এপ্রিল মুম্বাইয়ে এবারের আইপিএলের উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন রণবীর সিং, ক্যাটরিনা কাইফ ও হানি সিংয়ের মতো তারকারা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা