,

ঢাকার নতুন কেন্দ্রীয় কারাগার উদ্বোধন ১০ এপ্রিল

 

 

নিজস্ব প্রতিবেদক : ঢাকা কেন্দ্রীয় কারাগার রাজধানীর অদূরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুরে স্থানান্তরিত হচ্ছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্মিত এ কারাগার উদ্বোধন করবেন বলে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। কারাগার সূত্রে এসব তথ্য জানা গেছে।

Karagar1459869569

নবনির্মিত এ কারাগারটি এশিয়ার সর্বাধুনিক ও বৃহত্তম মডেল কারাগার হবে। এ কারাগারটির নাম দেওয়া হয়েছে ‘ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ’। এ কারাগারে প্রায় ৪ হাজার ৫৯০ জন বন্দি থাকার ব্যবস্থা রয়েছে।প্রাথমিকভাবে নব নির্মিত এ কারাগারটিতে শুধু পুরুষ বন্দি রাখা হবে। কারা এলাকায় পুরুষ কারাগারটির পাশে নতুন একটি নারী কারাগার নির্মাণ করা হচ্ছে। সেটির নির্মাণ শেষ হলে নারী বন্দিরাও থাকতে পারবেন।

 

পুরনো ঢাকার নাজিমউদ্দীন রোডের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নতুন কারাগারটির দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। ১৭৮৮ সালে স্থাপিত পুরান ঢাকার এ কারাগারটি বাংলাদেশের ইতিহাসের অন্যতম এক সাক্ষি। উদ্বোধনের পরই কারা কর্তৃপক্ষ ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা অতিরিক্ত বন্দিকে স্থানান্তরের কাজ শুরু করবে।

কারা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোট ১৯৪ দশমিক ৪১ একর জমির ওপর ৩টি কারাগার নির্মাণ করা হবে। এর মধ্যে পুরুষ কারাগার দুটি আর নারী কারাগার একটি। নারী কারাগারটিতে দুইশ’ বন্দি রাখা যাবে। প্রতিটি পুরুষ কারাগার ৩১ একর জমিতে তৈরি করা হচ্ছে। আর নারী কারাগারটি তৈরি হবে ১১ একর জমির ওপর।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা