,

বাংলাদেশিদের ই-ভিসা দেওয়ার কথা ভাবছে ভারত

 

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি পর্যটকদের জন্য ই-ভিসা দেওয়ার প্রস্তাব করেছে। বুধবার ভয়েস অব আমেরিকা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।অন্তত ১৪৭ দেশের পর্যটকেরা ভারতে আসতে চাইলে মুহূর্তে তাদের ইলেকট্রনিক ভিসা দেওয়া হয়। তবে বাংলাদেশের পর্যটকেরা এ সুবিধা থেকে বঞ্চিত, যদিও অন্য যেকোনো দেশের চেয়ে বাংলাদেশ থেকেই বেশি পর্যটক যান ভারতে। ২০১৫ সালের প্রথম ১০ মাসে ৯ লাখ বাংলাদেশি ভারতে গিয়েছিলেন।

visa1459910747

এর পরিপ্রেক্ষিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি বাংলাদেশিদের জন্য ই-ভিসার প্রস্তাব দিয়েছিল। বিশেষত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে দুই দেশের সম্পর্কের যেভাবে উন্নতি হয়েছে, সেই প্রেক্ষাপটে ভিসা প্রক্রিয়া সহজ করলে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে বলে আশা প্রকাশ করেছিল মন্ত্রণালয়। কিন্তু সম্ভাব্য জঙ্গিরাও ই-ভিসার সুযোগ নিয়ে অনায়াসে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। এ কারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে ঘোর আপত্তি জানিয়েছিল তারা।

তবে এরপরেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা মধ্যপন্থা ভাবা হচ্ছে। প্রবীণ মুক্তিযোদ্ধা ও নিয়মিত যেসব বাংলাদেশি পর্যটকদের নিয়ে কোনো সংশয় নেই, তাদের জন্য ই-ভিসা চালুর চিন্তাভাবনা করা হচ্ছে। তবে এ ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে