,

সেমির কষ্ট ভুলতে জাদেজাকে গাড়ি দিলেন হবু বউ

124স্পোর্টস ডেস্ক : নিজ দেশে আয়োজিত বিশ্বকাপের মঞ্চে সেমিতেই হেরে গেছে তার দল ভারত। কিন্তু জীবনের মঞ্চে নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। পাত্রী আগে থেকেই ঠিক করা। রাজকোটের মেয়ে রাভিবা সোলাংকির সঙ্গে এপ্রিলের ১৭ তারিখে বিয়ের পিঁড়িতে বসবেন জাদেজা। বিয়েতে বসার আগেই হবু বউয়ের কাছ থেকে গাড়ি উপহার পেলেন জাদেজা। ৯৭ লাখ রুপি মূল্যের অডি গাড়িটি সোমবার জাদেজাকে উপহার দেন রাভিবা।

এর আগে ফেব্রুয়ারি মাসের ৫ তারিখে তাদের বিয়ের সব কথাবার্তা ঠিক করে রাখা হয়। রাভিবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং বর্তমানে সরকারি কর্মকর্তা। সোমবার জাদেজাকে স্থানীয় একটি গাড়ির শো রুমে নিয়ে যান রাভিবা। তারপর সেখানেই গাড়িটি জাদেজার জন্য কিনে উপহার দেন তিনি।

জাদেজার পারিবারিক সূত্রে জানা যায়, এপ্রিলের ১৬ তারিখে ভারতীয় ক্রিকেটারদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন জাদেজা; যেখানে আইপিএলের অনেক প্লেয়ারও থাকবেন। তাছাড়া মেয়ের গ্রামের বাড়ি রাজকোটেও অনেক আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে