,

এবার শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের ছবি ফেসবুকে

1296371নিউজ ডেস্ক : ফেনীতে এক শিশুকে চুরির অভিযোগে বিবস্ত্র করে নির্যাতন চালানোর ৩ টি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ছবিগুলোর মধ্যে দেখা যায়, আনুমানিক ১৩-১৪ বছরের এক শিশুকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করছে কয়েকজন ব্যক্তি। এরপর তাকে বিবস্ত্র করেও নির্যাতন করে তারা। আরেকটি ছবিতে দেখা যায়, তাকে বৈদ্যুতিক শকও দেয়া হচ্ছে।

এ ঘটনার জন্য বিভিন্ন সূত্র ফেনী শহরের কালি মন্দির মার্কেটের হরে কৃষ্ণ স্টোরের মালিক অর্জুন দাসকে দায়ী করেছেন। তবে এ বিষয়ে অর্জুন দাসের বক্তব্য পাওয়া যায়নি।

ফেসবুকে এমন ১টি ছবি শেয়ার করে মো. বেলাল নামের এক ব্যাক্তি লিখেছেন, ‘আধু‌নিক নামক অসভ্য সমাজে প্র‌বেশ কর‌ছি দিন দিন, ছে‌লে‌টি‌কে কে‌নো মারা হ‌লো বিবস্ত্র ক‌রে? টোকাই ব‌লে ? অর্জু‌নের এতো সাহস এলো কি ক‌রে?’

এ বিষয়ে ফেনী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মোর্শেদ বলেন, ‘এ ঘটনা সম্পর্কে আমরা জেনেছি। ওই শিশুটি শহরের কালিপাল দশমী ঘাট সংলগ্ন প্রদীপ চন্দ্র দাসের ওয়ার্কশপ থেকে একটা লোহা নিয়েছিল তখন আশেপাশের লোকজন তাকে শারিরিক নির্যাতন করে।’

তিনি জানান, অভিযুক্ত ২জনকে আমরা আটকও করেছি। সুষ্ঠু তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তবে নির্যাতিত শিশুটিকে পাওয়া যাচ্ছে না বলেও জানান ওসি মাহাবুব মোর্শেদ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে