বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশখালীতে আজ সকাল-সন্ধ্যা হরতাল

bans_9076নিউজ ডেস্ক : কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিরুদ্ধে আন্দোলনরত গ্রামবাসীদের ওপর পুলিশের গুলি ও হতাহতের প্রতিবাদে আজ বাঁশখালী উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ‘বাঁশখালী ছাত্র ঐক্য ফোরাম’ নামের একটি সংগঠন।

বিদ্যুৎকেন্দ্র স্থাপন নিয়ে সোমবার বাঁশখালীর গণ্ডামারায় সংঘর্ষে ৫ জন নিহত হওয়ার ঘটনায় খুনিদের গ্রেফতার ও বিচার দাবিতে এই হরতাল আহ্বান করে সংগঠনটি।

মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ থেকে হরতালের ডাক দেন ফোরামের আহ্বায়ক শাহনেওয়াজ চৌধুরী।

এ সময় তিনি বলেন, সভ্য সমাজে এ ধরনের জঘন্য ঘটনা মেনে নেয়া যায় না। বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রতিবাদে আন্দোলনরত গ্রামবাসীর ওপর নির্বিচারে গুলি চালিয়ে ৫ জনকে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, এ অবস্থায় ছাত্রসমাজ বসে থাকতে পারে না। তাই আমরা বুধবার বাঁশখালীতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছি।

এ সময় আরও বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা জাহাঙ্গীর আলম ও জাহিদ বিন রশীদ, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন ও সঞ্জয় চক্রবর্তী, নাগরিক ঐক্য পরিষদের পক্ষে আজিজুল হক প্রমুখ।

মানববন্ধনে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাঁশখালী ছাত্র ঐক্য ফোরাম, বাঁশখালী স্বপ্নতরী সংঘ, গণসংহতি সমিতি চট্টগ্রামসহ বেশ কিছু সংগঠনের নেতাকর্মীরা ব্যানার নিয়ে অংশ নেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টির নেতা শাহ আলম, মৃণাল চৌধুরী, গণমুক্তি ইউনিয়নের নাসির উদ্দিন আহমদ, বাসদের মহিনউদ্দিন, রাজা মিয়া, মাওলানা ভাসানী ফাউন্ডেশনের সিদ্দিকুল ইসলাম, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী হাসান মারুফ রুমি, চৌধুরী জসিম উদ্দিন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান