,

‘পানামা পেপারস’ কেলেঙ্কারির ঘটনায় আইসল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগ

full_290266853_1459873675আন্তর্জাতিক ডেস্ক : ‘পানামা পেপারস’ কেলেঙ্কারির ঘটনায় পদত্যাগ করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমুন্ডুর ডেভিড গুনলাগসন। আজ মঙ্গলবার রাতে জনতার বিক্ষোভের মুখে তিনি পদত্যাগ করেন।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর রাজনৈতিক দল প্রগ্রেসিভ পার্টি তাঁর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। কৃষিমন্ত্রী সিগুরদুর ইনগি জোহানসন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন।
পানামার আইনি পরামর্শক প্রতিষ্ঠান মোসাক ফনসেকার ফাঁস হওয়া নথি থেকে জানা যায়, প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রী কোটি কোটি ডলার ফাঁকি দিতে দেশের বাইরে এমন একটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন, যেখানে অর্থ পাচার ও কর ফাঁকি দেওয়ার সুযোগ আছে।
২০০৮ সালে আইসল্যান্ডের ব্যাংকব্যবস্থা যখন ভেঙে পড়ে, তখন দেশটির এই প্রধানমন্ত্রী গোপনে কোটি কোটি ডলারের ব্যাংক বন্ডের মালিক হয়েছেন।
মোসাক ফনসেকার নথিতে নাম থাকার বিষয়টি প্রকাশিত হওয়ার পর প্রধানমন্ত্রী সিগমুন্ডুর ডেভিড গুনলাগসনের পদত্যাগের দাবিতে গতকাল সোমবার রাজধানী রেইকজাভিকের রাস্তায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করে। পার্লামে​ন্ট ভবনের সামনেও বিক্ষোভ হয়। তবে প্রধানমন্ত্রী গতকাল জানিয়েছিলেন, তিনি পদত্যাগ করবেন না।

একদিন পরই পদত্যাগের সিদ্ধান্ত নেন সিগমুন্ডুর। তিনি পার্লামেন্ট ভেঙে দিয়ে প্রেসিডেন্টের কাছে আগাম নির্বাচনের আবেদন করেন। প্রেসিডেন্ট ওলাফুর র‍্যাগনার গ্রিমসন তা নাকচ করে দেন।
প্রগ্রেসিভ পার্টির উপনেতা ও কৃষিমন্ত্রী সিগুরদুর ইনগি জোহানসন বলেন, ‘পার্লামেন্টারি কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী জানিয়েছেন তিনি পদ থেকে পদত্যাগ করছেন। এখন থেকে এই পদের দায়িত্ব আমি নেব।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা