,

৪৭ পুলিশের যাবজ্জীবন ভারতে শিখ পরিবার হত্যায়

 

 

আন্তর্জাতিক ডেস্ক :১৯৯১ সালে ১০ জন শিখ তীর্থযাত্রীকে বিচার বহির্ভূত হত্যা করার পর নিজেদের অপরাধ ধামাচাপা দেয়ার অপরাধে ৪৭ জন পুলিশ অফিসারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ভারতের একটি বিশেষ আদালত। এই মামলায় জড়িত আরও ১০ পুলিশ কর্মকর্তা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে।

2016_04_05_18_26_06_Q0FSJCKC1cYWjcFkGnCjINvgUB1Jhs_original

আদালতে প্রমাণিত হয়েছে এই পুলিশ অফিসাররা নকল এনকাউন্টার বা পূর্বপরিকল্পিতভাবে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন। ভারতের এই জাতীয় পুলিশ এনকাউন্টার বা হত্যাকাণ্ডের পেছনে দেশটির ধীরগতির ও অনেক ক্ষেত্রে অকার্যকর বিচার ব্যবস্থা দায়ী বলে মনে করা হয়।

 

২৫ বছর আগের এই ঘটনা ঘটে যখন নারী ও শিশুসহ একদল শিখ পরিবার ভারতের উত্তর প্রদেশের বাসে করে পরিদর্শন করছিলেন ধর্মীয় পবিত্রস্থান। পুলিশ অফিসাররা ফিলিবিত নামের এক জায়গায় তাদের বাস থামান, জোর করে কয়েকজনকে বাসের বাইরে নিয়ে আসেন। এরপর সেখানে আরও পুলিশ অফিসার এসে যুক্ত হলে তারা শিখদের ছেড়ে দেন জঙ্গলে, এবং তাদেরকে পশুর মত শিকার করে হত্যা করেন।

 

 

পরবর্তীতে পুলিশ ঘটনার ব্যাপারে মিথ্যা বলেন। তারা দাবি করেন ঐ লোকগুলো ছিল সশস্ত্র জঙ্গি। তৎকালীন সময়ে শিখ অধ্যুষিত অঞ্চলগুলোতে বেশ কিছু হামলা হয়েছিল শিখদের নিজেদের ভেতরে।ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) বলেছে, পুলিশের ঐ খুনের উদ্দেশ্য ছিল শিখদের সন্ত্রাসী বলে গুলি করে হত্যা করার ঘটনা দেখিয়ে পুরষ্কার আদায় করা।রায়ের পর নিহতদের পরিবার পরিজন বলেছে, আমরা এই বিচারে সন্তুষ্ট না। এদেরকে মৃত্যুদণ্ড দেয়া উচিৎ ছিল। সেজন্য আদালতে আবার আপিল করবো আমরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে