,

যৌন নির্যাতনে জাতিসংঘ শান্তিরক্ষীদের বিচার শুরু

 

আন্তর্জাতিক ডেস্ক :কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘ ও ফ্রান্সের শান্তিরক্ষী বাহিনীর বিরুদ্ধে বেশ কিছু যৌন হামলার অভিযোগ ওঠার পর অবশেষে তাদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। জাতিসংঘের মিনুস্কা শান্তিরক্ষী অভিযানের ৩ জনকে দিয়েই আদালতে এই বিচার কার্যক্রম শুরু হয়।কঙ্গোর রাজধানী কিনশাসার উত্তরে অবস্থিত একটি সামরিক কয়েদখানা নডোলোতে এই আদালত বসে। কঙ্গোর বিচারমন্ত্রী এলেক্সিস থাম্বুই বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘আমরা এই বিচার প্রক্রিয়ার একশোভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে চাই। আমরা চাই না অল্প কিছু মানুষ আমাদের গোটা সেনাবাহিনিকে কলুষিত করুক।’

2016_03_04_18_46_45_caRoKS5inqKCFN0zPAD1yoaMmFbYgX_original

 

পাবলিক প্রসিকিউটর লেফটেন্যান্ট মপোসি নিগয় বলেন, ‘সার্জেন্ট জ্যাকসন কিকলার বিচার করা হচ্ছে নির্দেশ অমান্য করে ১৭ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণ করার অভিযোগে।’সার্জেন্ট মেজর কিবেকা মুলাম্বা নামের আরেকজনের বিরুদ্ধে একইরকম অভিযোগ রয়েছে। তবে সার্জেন্ট মেজর নাসাসি নাদজু বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ রয়েছে। তিনজনের কেউই দোষ স্বীকার করেনি।

 

এরকম আরও ১৮ জন কঙ্গো শান্তিরক্ষী সেনার বিরুদ্ধে ধর্ষণ অথবা ধর্ষণ চেষ্টার অভিযোগ রয়েছে। ৩ জনের বিচার শুরু হলেও তারা সবাই আদালতে উপস্থিত ছিলেন। আগামী প্রতি সপ্তাহে এদের ৩ জন করে বিচার করা হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা