,

নতুন রাজনৈতিক দল বিএনজেপি

 

 

নিজস্ব প্রতিবেদক : সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে লালন এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করল ‘বাংলাদেশ জাতীয়তাবাদী জনতা দল’ (বিএনজেপি)।মঙ্গলবার (০৫ এপ্রিল) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের ঘোষণা দেয় বিএনজেপি।

2016_04_05_18_37_11_AZF6ex6YHHgLPEn6Lpjmls4Vtxlwbm_original

নবগঠিত এ দলের চেয়ারম্যান ফয়েজ চৌধুরী বলেন, ‘আমরা চাই যুদ্ধাপরাধী ও রাজাকারমুক্ত বাংলাদেশ। দেশের উন্নতি ও দেশকে এগিয়ে নেয়ার স্বার্থে রাজনৈতিক ইস্যুতে সবার ঐক্য চাই আমরা।’তিনি আরো বলেন, ‘হিংসা নয়, শ্রদ্ধার রাজনীতি চাই। এসব চাওয়াকে একত্রিত করে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাবে বিএনজেপি।’

 

বিএনপির শীর্ষ নেতৃত্ব রাজনীতি থেকে অনেক দূরে সরে গেছেন মন্তব্য করে বিএনজেপির চেয়ারম্যান বলেন, ‘বেগম খালেদা জিয়া-তারেক রহমান আর কখনও দলের নেতৃত্ব দিতে পারবেন না। কারণ, তারা জিয়াউর রহমানের বহুদলীয় চিন্তা-চেতনা থেকে অনেক দূরে সরে গেছেন।’ফয়েজ চৌধুরী বলেন, ‘খালেদা জিয়া পরিবারতন্ত্র কায়েম করেছেন। যেখানে যোগ্য কারো স্থান নেই।’

তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধুকে জাতির পিতা স্বীকার করে জিয়াউর রহমানের আদর্শকে সামনে রেখেই আমাদের এ পথযাত্রা।’
ফয়েজ চৌধুরী বলেন, ‘এ মুহূর্তে আমাদের কোনো জোটের সঙ্গে যাওয়ার ইচ্ছে নেই। ৮ এপ্রিল বিকেল ৩টায় বনানীর চেয়ারম্যান বাড়ি মাঠে সম্মেলন করে জনসাধারণের কাছে নতুন দল হিসেবে বিএনজেপির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হবে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা