,

এবার আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছে বেকার নার্সরা

 

 

নিজস্ব প্রতিবেদক : এবার আমরণ অনশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেকার নার্সরা। দাবি আদায় না হলে আগামী ১০ এপ্রিল থেকে তারা আমরণ অনশনে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির সভাপতি রাজীব কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘আমরা দাবি আদায়ের জন্য দীর্ঘদিন থেকে আন্দোলন করে যাচ্ছি। কিন্তু কেউ আমাদের বিষয়টি নিয়ে কোনো সাড়া দিচ্ছেন না। আমরা আগামী ৯ এপ্রিল পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবো। ৯ এপ্রিলের মধ্যে আমাদের দাবি মানা না হলে ১০ এপ্রিল থেকে আমরা আমরণ অনশনে যাবো।’

2016_04_05_16_11_57_XKlp6F0PLB9OqmyMhbUi600yqchmpc_original

গত ২৮ মার্চ পিএসসি ৩ হাজার ৬১৬ সিনিয়র স্টাফ নার্স পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল ও আগের মতো জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগ দেয়ার ও বয়স ৩৬ বছরে উন্নীত করাসহ বিভিন্ন দাবিতে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বেকার নার্সরা।

 

প্রসঙ্গত, গত ৩০ মার্চ একই দাবিতে তারা শাহবাগ মোড়ে সাড়ে ৩ ঘণ্টা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিপেটা করে সরিয়ে দেয় বিক্ষোভকারী নার্সদের। এতে অর্ধশতাধিক নার্স আহত হন। এরপর তারা রাজধানীর আগারগাঁওয়ে ডিএনএসের অফিস ঘেরাও করেন। ৩ এপ্রিল কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ শেষে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা