,

মামা-ভাগনের মিলন এবং গাড়ি উপহার!

salman-khanবিনোদন ডেস্ক : কথায় আছে, মামা-ভাগনে যেখানে, আপদ নাই সেখানে’। বলিউডের খানদান’-এও আর কোনো বিপদ নেই এখন। কারণ, একটু দেরিতে হলেও অবশেষে এক হয়েছে মামা-ভাগনে! সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সালমান খান এবং ভাগনে আহিলের ছবি ভক্তদের হৃদয় ছুঁয়েছে। এদিকে মা হওয়ার পুরস্কার হিসেবে বোন অর্পিতাকে কালো রঙের একটি নতুন বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছেন সালমান!

৩০ মার্চ বুধবার সকালে সালমান খানের বোন অর্পিতা খান শর্মার কোল আলো করে জন্ম নেয় অর্পিতা-আয়ুশ দম্পতির প্রথম ছেলেসন্তান আহিল। খুশির বন্যা বয়ে যায় বলিউডের অন্যতম প্রভাবশালী খান পরিবারে। কিন্তু সালমান খান তখন সুলতান ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন। এরপর কাজ কিছুটা সামলে নিয়ে কিছুদিনের জন্য শুটিং বন্ধ রেখেই বাড়িতে উড়ে এসেছেন মামা সালমান খান। এসেই ভাগনেকে আদর করেছেন। সেই আদর করার মুহূর্তের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছে এখন।

একটি ছবিতে দেখা যাচ্ছে, ঘরের বিছানার একপাশে সুন্দর একটি ছোট্ট বিছনায় শুয়ে মামা সালমানের দিকে আহ্লাদি চোখে তাকিয়ে আছে আহিল! আর সালমান তখন বিছনায় হাঁটু গেড়ে বসে ভাগনে আহিলকে হাসিমুখে আঙুলের স্পর্শে আদর দিচ্ছেন!
আজ মঙ্গলবার মুম্বাইয়ের হিন্দুজা হেলথকেয়ার হাসপাতাল থেকে ছেলেকে নিয়ে বাসায় ফেরেন অর্পিতা। মা-ছেলে দুজনই সুস্থ আছে বলে জানা গেছে। টাইমস অব ইন্ডিয়া এবং মিড-ডে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা