,

জামিন পেলেন ঈশানা

Ishana-2বিনোদন প্রতিবেদক : প্রযোজক মারুফ খানের দায়ের করা মানহানির মামলায় জামিন পেয়েছেন মডেল ও অভিনেত্রী মৌনতা খান ঈশানা। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর হাকিম মেহের নিগার সূচনার আদালতে ঈশানা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এরপর আদালত তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন।

৩ ফেব্রুয়ারি মানহানির অভিযোগে ঢাকার সিএমএম আদালতে একটি মামলা দায়ের করেন প্রযোজক মারুফ খান। আদালত মামলাটি আমলে নিয়ে ঈশানাকে ২২ মার্চ আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। কিন্তু ঈশানা আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

আদালত থেকে জামিন নিয়ে আবার শুটিংয়ে মনোযোগী হয়েছেন ঈশানা। আজ মঙ্গলবার বিকেলে যখন তাঁর সঙ্গে কথা হচ্ছিল, তখন তিনি ‘তুমি আসবে বলে’ নামের একটি ধারাবাহিকের শুটিং করছিলেন। লুৎফুন নাহার মৌসুমীর পরিচালনায় এই নাটকে তাঁর সহশিল্পী শ্যামল মাওলা, শাহেদ শরীফ খান ও রওনক হাসান। জামিন পাওয়ার পর ঈশানা বলেন, ‘প্রযোজকের দায়ের করা দুটি মামলা থেকে আমি এখন জামিনে মুক্ত। কয়েকটা দিন খুব ঝামেলার মধ্যে ছিলাম। এখন মনে হচ্ছে, হাঁফ ছেড়ে বাঁচলাম।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা