,

স্মারকলিপি তনু হত্যার বিচার দাবিতে

 

 

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।মঙ্গলবার দুপুরে সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও মন্ত্রণালয়ের সচিবের বরাবর স্মারক লিপি দেন।

a22bcadf4b8010491b8eef5f11030e43-tonu

মন্ত্রী ও সচিব সচিবালয়ে অনুপস্থিত থাকায় তাদের পক্ষে মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু এবং সচিবের একান্ত সচিব এস এম ফেরদৌস স্মারকলিপি গ্রহণ করেন।স্মারক লিপি প্রদান শেষে জোটের সভাপতি গোলাম কুদ্দছ সাংবাদিকদের বলেন, তনু হত্যাকাণ্ডে আমরা সবাই ব্যথিত এবং ক্ষুব্ধ। হত্যাকাণ্ডের ১৬ দিন পার হলেও এ ঘটনার দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। উপরন্তু, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের মন্তব্য প্রকাশিত হওয়ায় জনমনে বিভ্রান্ত তৈরি হয়েছে।

 

তিনি অবিলম্বে সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তনু হত্যার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের গ্রেফতার করে আইনের মুখোমুখি দাঁড় করানোর দাবি জানান।এ ছাড়া জোটের সভাপতি পয়লা বৈশাখে বিকেল ৫টার মধ্যে অনুষ্ঠান শেষ করার বিষয়ে তিনি বলেন, বাঙালির সংস্কৃতির বিষয়ে কোনোভাবে হস্তক্ষেপ করা যাবে না। তিনি পয়লা বৈশাখের উৎসব রাত ১০টায় শেষ করার আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে