,

৪০ মুক্তিযোদ্ধার নাম গেজেটভুক্ত না করায় রুল

 

 

নিজস্ব প্রতিবেদক : পাবনা জেলার সুজানগর উপজেলার ৪০ জন মুক্তিযোদ্ধার নাম চূড়ান্ত গেজেটভুক্ত না করা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।মঙ্গলবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আগামী ৪ সপ্তাহের মধ্যে মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয়কে রুলের জবাব দিতে বলা হয়েছে।

court1459846851

আদালতে মুক্তিযোদ্ধাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু, সঙ্গে ছিলেন ব্যারিস্টার গালিব আমিদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।আইনজীবী তৌফিক ইনাম টিপু বলেন, ২০১৪ সালের ১৭ নভেম্বর পাবনা জেলার সুজানগর উপজেলার ৭০ জন সাময়িক সনদপ্রাপ্ত এবং ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সরকার কর্তৃক গঠিত ‘জেলা যাচাই বাছাই কমিটি’ প্রকৃত মুক্তিযোদ্ধা গেজেটভুক্তির অনুমোদন ও সুপারিশ করে পত্র প্রেরণ করে।

এর মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ২০১১ সালের ১৮ সেপ্টেম্বর ১৬ জন মুক্তিযোদ্ধাকে গেজেটভুক্ত করে। মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তে সংক্ষুব্ধ হয়ে ৪০ মুক্তিযোদ্ধা হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন। আজ সেই রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে