বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বেসিক ব্যাংকের জিএম গ্রেপ্তার

1নিউজ ডেস্ক : দুর্নীতির মামলায় রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) জয়নাল আবেদিনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (টিম)।

মঙ্গলবার দুপুরের দিকে সেনা কল্যাণভবন তাকে গ্রেপ্তার করা হয়। দুদকের পরিচালক এবং এ মামলার তদন্তকারী কর্মকর্তা সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে দুদক টিম তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি বাংলামেইলকে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য।

উল্লেখ্য, সেনা ভবনেই বেসিক ব্যাংকের মূল কার্যালয়। তবে তাকে কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়েছে কি না তা জানা যায়নি।

উল্লেখ্য, গত বছরের ১০ সেপ্টেম্বর বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় মোট ৫৪টি মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন। প্রথমে এই ঋণ জালিয়াতির ঘটনা ধরা পড়ে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে। কোনো প্রকার নিয়ম-নীতির তোয়াক্কা না করে অস্তিত্বহীন বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দেয়া হয়েছে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের ওই প্রতিবেদন দুদকে অভিযোগ আকারে পাঠানো হয়।

এসব মামলায় ব্যাংক কর্মকর্তাদের মধ্যে সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলাম, ডিএমডি মো. সেলিম, ডিজিএম এমদাদুল হক, ফজলুস সোবহান, প্রধান কার্যালয়ের ক্রেডিট কমিটির সদস্য সচিব এ মোনায়েম খান, ডিএমডি কনক কুমার পুরকায়স্থ, ক্রেডিট কমিটির জিএম মো. মনিরুজ্জামান ও শাহ আলম ভূঁইয়া, ডিজিএম খান ইকবাল হাসান, জিএম মোহাম্মদ আলী চৌধুরী, সহকারী মহাব্যবস্থাপক মো. আশরাফুজ্জামান এবং ঋণ গ্রহণকারী ভুয়া প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীসহ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান