বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘মধ্যবিত্ত’ শিল্পা!

shilpa20140927130040বিনোদন ডেস্ক : বলিউডের অভিনেত্রী শিল্পা শেঠি ২০০৯ সালে বিয়ে করেন শিল্পপতি রাজ কুন্দারকে। বিলাসবহুল জীবনযাপন তাঁদের। কিন্তু সম্প্রতি শিল্পা শেঠি জানিয়েছেন, তিনি নিতান্তই একজন মধ্যবিত্ত মানসিকতার মানুষ।

বলিউডে এখন বিচ্ছেদ একটি সাধারণ ঘটনা। কারিশমা কাপুর-সঞ্জয় কাপুর, হৃতিক রোশন-সুজানা খান, আরবাজ খান-মালাইকা অরোরার মতো অনেকেরই ছাড়াছাড়ি হয়ে গেছে। কিন্তু শিল্পা মনে করেন, বিয়ের মতো একটি সম্পর্ক এত সহজে ভেঙে ফেলা উচিত না।

সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শিল্পা। সে অনুষ্ঠানেই তিনি বলেছেন, ‘আমার মনে হয়, আলোচনা এবং কথা-কাটাকাটি সব সম্পর্কের ক্ষেত্রেই ঘটতে পারে। কিন্তু আপনি কীভাবে সেগুলো কাটিয়ে উঠবেন, সেটাই গুরুত্বপূর্ণ।’

শিল্পা শেঠির মতে, বৈবাহিক জীবনে যত ঝামেলাই আসুক না কেন, তা মিটিয়ে ফেলা উচিত। আর সম্পর্ককে টিকিয়ে রেখেই তা করা উচিত; তালাক দিয়ে নয়। এই ধ্যানধারণায় বিশ্বাস করেন বলেই শিল্পা নিজেকে একজন মধ্যবিত্ত মানসিকতার মানুষ বলেছেন।

শিল্পা আরও বলেন, ‘সফল বিয়ের ক্ষেত্রে বিশ্বাস ও শ্রদ্ধাবোধ খুব জরুরি বিষয়। বিয়ে বিষয়টাকে সহজ, স্বাভাবিক রাখা উচিত। কখনো যেন মনে না হয়, ঝামেলা এড়ানোর জন্যই বিয়ে করেছেন আপনি।’
শিল্পা শেঠি ও রাজ কুন্দারের সংসারে এক ছেলে। তার নাম ভিয়ান, বয়স প্রায় চার বছর। এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান