,

মাথা ম্যাসাজ করলে কি চুল বাড়ে?

photo-1459829357স্বাস্থ্য ডেস্ক : মাথার চুলে ম্যাসাজ করলে চুল লম্বা, ঘন এবং বেশি ঝলমলে হয়—এমন একটি জনশ্রুতি অনেক দিন থেকে প্রচলিত আছে। মাথার ম্যাসাজ একটি জনপ্রিয় পদ্ধতি। যুক্তি হচ্ছে, মাথা ম্যাসাজ করলে চুলের গোড়ায় রক্ত, অক্সিজেন ও পুষ্টির সরবরাহ বেড়ে যায়। এ ধরনের ডাক্তারি খুব ভালো লাগারই কথা। তবে অধিকাংশের বেলায় এসবের কোনো দরকারই পড়ে না।

প্রকৃতপক্ষে মাথার ত্বক হচ্ছে শরীরের অধিক রক্ত চলাচলসমৃদ্ধ অন্যতম একটি অঞ্চল। চুলের জেল্লা বাড়ানোর জন্য, মাথার ত্বকে রক্তের সরবরাহ বৃদ্ধির স্বার্থে কোনোরকম উদ্দীপকই এ ক্ষেত্রে কাজে লাগবে না। চুল বৃদ্ধির হার, গঠন পুরুত্ব, জন্মগতভাবেই নির্ধারণ হয়। তেমনিভাবে চুল পড়া নির্ভর করে বংশগত প্রভাব, হরমোন ও বয়সের ওপর। এসবের কোনোটিই মাথার ত্বকের স্বল্প রক্ত সরবরাহের কারণে হয় না। কাজেই চুলের বিভিন্ন সমস্যা সমাধানে ম্যাসাজকে অনর্থক বলা যায়।

অনেকে বলেন, তেল দিয়ে মাথা ম্যাসাজ করলে লাভ আছে। আসলে কি তাই? একেবারেই না। চুলের বৃদ্ধিতে এর তেমন কোনো ভূমিকা নেই। চুল হচ্ছে প্রোটিন উপাদান। আর তেল হলো চর্বিজাতীয়। এ দুইয়ের একাত্মকরণ কীভাবে সম্ভব? বরং অনেক ক্ষেত্রে দেখা যায়, চুলে খুশকি থাকা অবস্থায় তেল ব্যবহার করলে সেটি অবস্থাকে আরো প্রকট করে তোলে।

তাহলে কি মাথায় ম্যাসাজ করে কোনো লাভ নেই? এর উত্তরে বলতে হয়, চুল সম্পর্কিত বিষয়ে মাথা ম্যাসাজ তেমন কোনো কাজে দেয় না। তবে দুশ্চিন্তা ও মানসিক চাপ কমাতে এটি কাজ করতে পারে। ম্যাসাজ শিথিলায়নে সহায়তা করে এবং একপর্যায়ে এটি উদ্দীপিত অনুভব এনে দেয়। সুতরাং প্রশান্তির জন্য মাথা ম্যাসাজ করতেই পারেন।

লেখক : সহযোগী অধ্যাপক, নাক কান গলা বিভাগ, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা