,

প্রিয়াঙ্কার আত্মহত্যা-চেষ্টার কথা মায়ের অস্বীকার

photo-1459835701বিনোদন ডেস্ক : প্রকাশ যাজু প্রিয়াঙ্কা চোপড়ার সাবেক ম্যানেজার। ঝামেলা বাধিয়েই প্রিয়াঙ্কার চাকরি ছাড়তে হয়েছিল তাঁকে। জেলও খাটতে হয়েছিল। কয়েক দিন আগে টানা কয়েকটি টুইটে হঠাৎ করেই তিনি দাবি করেন, প্রিয়াঙ্কা নাকি বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। প্রকাশের এই দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন প্রিয়াঙ্কা চোপড়ার মা। হিন্দুস্তান টাইমসের খবরে জানা গেল, প্রকাশের ওপর নাকি বেজায় চটেছেন তিনি।

প্রিয়াঙ্কার মা মধু চোপড়া টুইটারে সবাইকে আহ্বান জানান, প্রকাশের অ্যাকাউন্টের বিরুদ্ধে একযোগে রিপোর্ট করতে। প্রকাশের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে সেটা সবার জন্য মঙ্গলজনক হবে বলে মনে করেন তিনি।

প্রকাশের বক্তব্যের সরাসরি প্রতিবাদ করেছেন মধু চোপড়া। প্রকাশের বিরুদ্ধে তীব্র ভাষায় কথা বলেছেন তিনি, ঝেড়ে গালিগালাজ করেছেন। আর সে সঙ্গে মনে করিয়ে দিয়েছেন যে অভব্য আচরণের জন্য প্রকাশকে একসময় জেল খাটতে হয়েছে। প্রকাশের মা-বাবার অনুরোধেই তাঁকে নাকি ছাড়ানো হয়।

প্রিয়াঙ্কা ক্যারিয়ারের কঠিন দিনগুলোতে বিপর্যস্ত হয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন—এমন দাবি অস্বীকার করেছেন মধু চোপড়া। কয়েক দিন টানা কয়েকটি টুইটে প্রকাশ প্রিয়াঙ্কার আত্মহত্যার চেষ্টার পাশাপাশি আরো কিছু ‘ঘটনা’ উল্লেখ করেন, যেগুলো হজম করা ‘কোয়ান্টিকো’ তারকার জন্য মোটেও সহজ নয়!

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা