,

কোরআন শিখে সিরীয় শিশুদের জন্য মারিয়ার তহবিল গঠন

image_152364_0আন্তর্জাতিক ডেস্ক : মারিয়া আসলাম। বয়স ৮ বছর। বসবাস যুক্তরাজ্যের লুটন শহরে। পবিত্র মহাগ্রন্থ আল কোরআন শেখা শুরু করে পাঁচ বছর বয়সে এবং দুই বছর পর কোরআন পড়া শেষ করে। আর এই কোরআন শিক্ষার মাধ্যমেই সিরীয় শিশুদের জন্য সাড়ে তিন হাজার পাউন্ডের তহবিল গঠন করেছে শিশু মারিয়া।

মারিয়ার ফেসবুক পেজ রয়েছে যেখানে ইতিমধ্যেই তার প্রায় পাঁচ হাজারের মতো ফলোয়ার রয়েছে। আর যুক্তরাজ্যের লুটন শহরের একজন তারকা হয়ে উঠেছেন মারিয়া আসলাম। পাঁচ বছর বয়সে হয়তো সবাই পড়তে পারে। কিন্তু আরবি ভাষায় লেখা ইসলামিক গ্রন্থ কোরআন মুখস্ত করে পড়তে পারে না।

সিরীয় শিশুদের জন্য কিছু করার একটা তাগিদ থেকে এর শুরু হয়েছে বলে জানিয়েছেন মারিয়ার মা শবনম আসলাম।

মারিয়া বিবিসিকে বলে, “মুসলিম হিসেবে আমি যখন কোরআন পড়া শুরু করলাম, আমার সহজ মনে হলো। তারপর তা মুখস্ত করা শুরু করলাম।”

মারিয়ার মা শবনম আসলাম বলেন, “তবে এর শুরুটা হয়েছে সিরীয় শরণার্থীদের জন্য কিছু করার একটা তাগিদ থেকে। আমি মারিয়াকে বললাম, তুমি যদি কোরআনের একটা অধ্যায় মুখস্ত করো এবং এ দিয়ে টাকা উপার্জন করতে পারো তাহলে সব টাকা সিরীয় শিশুদের জন্য যাবে। মারিয়া নিজে নিজেই সাড়ে তিন হাজার পাউন্ড উপার্জন করেছে। এত ছোট শিশুর জন্য এটা অকল্পনীয়!”

অন্য শিশুদের উৎসাহিত করার জন্য ফেসবুকে তার নামে পেজ খোলা হয়েছে। তাকে হাজারো মানুষ ফলো করছে এবং অনেকে তার সাথে যোগাযোগও করছে। মারিয়ার শহর লুটনে সে যে ইতিমধ্যেই তারকা হয়ে উঠেছে তার প্রমাণ হলো স্থানীয় কোনো অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাখা হয় ৮ বছর বয়সী এই শিশুকে। -সংবাদমাধ্যম

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা