বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ বার্সার সামনে ‘উড়ন্ত’ অ্যাটলেটিকো

21স্পোর্টস ডেস্ক : লা লিগায় নিজেদের শেষ ম্যাচে রিয়াল বেটিসকে ৫-১ ব্যবধানে বিধ্বস্ত করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর্জেন্টাইন কোচ দিয়েগো সিমিওনের অধীনে থাকা স্প্যানিশ দলটি চলতি মৌসুমে যেন উড়ছে। উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আজ মঙ্গলবার ন্যু ক্যাম্পে বার্সেলোনার প্রতিপক্ষ সেই ‘উড়ন্ত’ অ্যাটলেটিকো। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে, সরাসরি সম্প্রচার করবে টেন ২।

অপরদিকে হার নামক গ্লানি ভুলতে বসা বার্সাকে মাটিতে নামিয়ে এনেছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। দিন তিনেক আগে ঘরের মাঠে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে ২-১ ব্যবধানে হেরে যায় বার্সা। অ্যাটলেটিকোও চাইবে বিষণ্নতায় থাকা কাতালান শিবিরে ফের ধাক্কা দিতে।

যদিও অতীত পরিসংখ্যান অ্যাটলেটিকোর পক্ষে কথা বলছে না। গত ছয় ম্যাচেই তারা মেসি-নেইমার-সুয়ারেজদের কাছে পরাজিত হয়েছে। সবশেষ বার্সার বিপক্ষে অ্যাটলেটিকো জয়ের মুখ দেখেছিল ২০১৩-১৪ মৌসুমে। সেবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ১-০ ব্যবধানে হারিয়ে বার্সাকে টুর্নামেন্ট থেকে বিদায় করেছিল সিমিওনের দল।

আজও অ্যাটলেটিকো চাইবে সেই স্মৃতি ফিরিয়ে আনতে। সেটা হতে দেবেন কি মেসি-নেইমাররা, নাকি ফিরতে চাইবেন জয়ে? রিয়ালের সঙ্গে যে ভুলগুলো করেছিলেন, অ্যাটলেটিকোর বিপক্ষে সেগুলো শুধরে নিয়ে জয় তুলে নিতে মরিয়া ‘এমএনএস’।

বার্সা কোচ লুইস এনরিকের বিশ্বাস রয়েছে তার দলের খেলোয়াড়দের প্রতি। অ্যাটলেটিকোর বিপক্ষে খেলার ধরনে পরিবর্তন করবেন না বলে জানান তিনি। এভাবে খেলেই নাকি জয় পাওয়া সম্ভব। এনরিকের ভাষ্যমতে, ‘আমরা আজও একই স্টাইলে খেলব। মাঠে বলের প্রতি নিয়ন্ত্রণ রেখেই সামনে এগিয়ে যাব। তবে কাউন্ডার অ্যাটাকগুলো আমাদের রুখে দিতে হবে। ভালো খেললে গোল আসবেই। ছেলেদের প্রতি আমার আস্থা রয়েছে। ঘুরে দাঁড়াবে তারা।’

প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদকে সমীহ করে এনরিক বলেন, ‘অ্যাটলেটিকো একটি শীর্ষ পর্যায়ের দল। তারা খুবই বিপজ্জনক, পরিপূর্ণ ও গোছানো দল। তাই তাদের অবস্থান মাথায় রেখেই সাবধানে পা ফেলতে হবে আমাদের।’

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান