বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শুনানিতে প্রথমবার মুখোমুখি কিম-দেগুইতো

23নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে অর্থ চুরি নিয়ে চতুর্থ দফা শুনানি চলছে ফিলিপাইন সিনেট কমিটিতে। চুরির যে ৮১ মিলিয়ন মার্কিন ডলার ফিলিপাইনে নিয়ে আসা হয়েছে তা বিলি-বন্টনে প্রধান সন্দেহভাজন ক্যাসিনো মালিক ক্যাম সিন অং ওরফে কিম অং এবং রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) মাকাতি সিটির জুপিটার শাখার সাবেক ব্যবস্থাপক মিইয়া সানতোস দেগুইতোকে প্রথমবারের মতো সিনেট শুনানিতে মুখোমুখি করা হয়েছে।

রিজার্ভ অ্যাকাউন্ট থেকে চুরির টাকারে বড় অংশ ফিলিপাইনে এনে ভাগাভাগির সংবাদ ফাঁস হওয়ার পর তদন্ত শুরু করে দেশটির সিনেট কমিটি। গত মাসে একই ইস্যুতে আরো তিন দফা শুনানি হয়েছে। রিজাল ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক দেগুইতো দ্বিতীয় ও তৃতীয় দফা শুনানিতে বক্তব্য রেখেছেন। অন্যদিকে ক্যাসিনো জাংকেট কিম অং গত ২৯ মার্চ সিনেট শুনানিতে বক্তব্য দেন।

আগের শুনানিতে রিজাল ব্যাংকের শাখার সাবেক ব্যবস্থাপক দেগুইতো জানিয়েছিলেন, আগে থেকে ব্যাংক শাখায় খোলা চার অ্যাকাউন্ট হোল্ডারকে তার সঙ্গে পরিচয় করিয়ে দেন ক্যাসিনো জাংকেট কিম অং। দেগুইতো ওই শুনানিতে আরো দাবি করেন যে, এই ক্যাসিনো ব্যবসায়ী কিম অং রিজাল ব্যাংকের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী লরেনজো তানের বন্ধু।

তৃতীয় দফা শুনানিতে দেয়া বক্তব্যে কিম অং অবশ্য দেগুইতোর ওই দাবি নাকচ করে দেন। বলেন, দেগুইতোর সঙ্গে শুধু চীনা নাগরিক শুহুয়া গাওকে তিনি পরিচয় করিয়ে দিয়েছিলেন। শুহুয়া গাওকে একজন জাংকেট এজেন্ট হিসেবে উল্লেখ করেছিলেন ক্যাসিনো ব্যবসায়ী কিম অং। রিজার্ভ অ্যাকাউন্ট থেকে চুরির ৮১ মিলিয়ন মার্কিন ডলার ফিলিপাইনে নিয়ে আসার মুল হোতা দুই চীনা নাগরিক শুহুয়া গাও এবং দিং জিজি বলেও সিনেট কমিটির শুনানিতে বলেছিলেন কিম অং।

রিজাল ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক দেগুইতো, ক্যাসিনো ব্যবসায়ী কিম অং ছাড়াও সিনেটের চতুর্থ দফা এ শুনানিতে আরো ডাকা হয়েছে সানসিটি গ্রুপ এবং গোল্ডমুন জাংকেট খ্যাত দুই অপারেটরকে। শুনানিতে আরো ডাকা হয়েছে ব্যুরো অব ইন্টার্নাল র্যগভিন্যু কমিশনার কিম হ্যানরি, আরসিবিসি প্রতিনিধি, অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের প্রতিনিধি, বৈদেশিক মুদ্রা লেনদেনকারি প্রতিষ্ঠান ফেলরেম সার্ভিস করপোরেশনের প্রতিনিধি, ফিলিপাইন অ্যামিউজমেন্ট অ্যান্ড গেমিং করপোরেশনের প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের।

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০১ মিলিয়ন মার্কিন ডলার তুলে নেয় দৃর্বৃত্তরা। এ অর্থের ৮১ মিলিয়ন মার্কিন ডলার পাঠানো হয় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের মাকিতি সিটির জুপিটার শাখায় ক্যাসিনো ব্যবসায়ী কিম অংয়ের অ্যাকাউন্টে।

রিজার্ভ লোপাটের বাকি ২০ মিলিয়ন মার্কিন ডলার যায় শ্রীলংকার স্বেচ্ছাসেবী সংগঠন শাকিলা ফাউন্ডেশনের ব্যাংক অ্যাকাউন্টে। প্রাপক সংস্থার নামের বানানে ভুল থাকায় ওই টাকার পেমেন্ট আটকে দেয় ব্যাংক কর্মকর্তারা। রিজার্ভ লোপাটের ইতিহাসে অন্যতম এ ঘটনা গত ২৯ ফেব্রুয়ারি ম্যানিলাভিত্তিক ইংরেজি দৈনিক দ্য ইনকোয়েরারে প্রকাশের পর বিশ্বজুড়ে হৈ চৈ পড়ে যায়।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান