,

দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ জাকার্তায়

 
আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার এক বিমানবন্দরে দু বিমানের মুখোমুখি সংঘর্ষের পর একটির ডানা ভেঙে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

 

2016_04_05_09_25_30_bgJ0s58OkLqcNMgWL1ECaIxFfuCplb_original

সোমবার রাতে জাকার্তার হালিম পেরদানকুসুমা বিমানবন্দরে ওই দুর্ঘটনা ঘটে। তখন বাটিক এয়ার লাইন্সের (আইডি ৭৭০৩) একটি যাত্রীবাহী বিমান জাকার্তা থেকে উজুং পানডাংয়েরে উদ্দেশে বিমানবন্দর ছেড়ে যাচ্ছিল। এ সময় এটি অকস্মাৎ ট্রান্সনুসা এয়ালাইন্সের একটি বিমানের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাটিক এয়ারলাইন্সের বিমানটির ডানায় আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হয়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ওই দুর্ঘটনার পর বাটিক বিমানের যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে। দুর্ঘটনার সময় ওই বিমানটিতে ৪৯ জন যাত্রী ও সাতজন ক্রু ছিল। তবে ট্রান্সনুসার বিমানটিতে কোনো যাত্রী ছিল না। ওই ঘটনার পর বিমানবন্দরটিতে কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়।

 

 

বাটিক এয়ারলাইন্স ইন্দোনেশিয়ার বিমান কোম্পানি লায়ন এয়ারের একটি সহযোগী প্রতিষ্ঠান। দুর্ঘটনার পর লায়ন এয়ার গ্রুপের একজন মুখপাত্র বলেছেন, সোমবারের ওই সংঘর্ষের পর পাইলট ওইদিনের সফর বাতিল করেছেন। বিমানের সকল যাত্রী ও ক্রুরা নিরাপদ রয়েছে বলেও তিনি জানিয়েছেন।ইন্দোনেশিয়ায় বিমান দুর্ঘটনা কোনো নতুন ঘটনা নয়। ২০১৪ সালে এয়ার এশিয়ার সিঙ্গাপুরগামী একটি যাত্রীবাহী বিমান সাগরে পরে গেলে এর ১৬২ আরোহীরা সবাই নিহত হন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা