শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আসাদ বাহিনী আরো একটি শহর দখলে নিল 

 

 

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার পালমিরার নিকটবর্তী পর্বতবেষ্টিত শহর আল-কারিয়াতাইন পুনর্দখল করেছে দেশটির সরকারি বাহিনী। রোববার রুশ বিমান বাহিনীর সহায়তায় শহরটি সিরীয় বাহিনীর দখলে আসে। গত কয়েক সপ্তাহ ধরে শহরটির পুনর্দখলের উদ্দেশ্য বিমান হামলা চালিয়ে আসছিল সরকারি বাহিনী। গত বছরের আগস্টে আইএসের দখলে চলে যায় আল-কারিয়াতাইন।

 

full_839181619_1444623118

এর আগে সিরিয়ার গুরুত্বপূর্ণ শহর পালমিরা দখলে নেয় আসাদ বাহিনী। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, সেনাবাহিনী ও তাদের মিত্রদের সহযোগিতায় ইতিমধ্যে শহরটি পুনরুদ্ধার করা হয়েছে। এর মাধ্যমে দায়েস (আইএস) সন্ত্রাসীদের সম্পূর্ণরুপে পরাস্ত করা হলো। সিরিয়ার এক সামরিক সূত্র জানিয়েছে, সেনাবাহিনী ইতিমধ্যে শহরটির উত্তর-পশ্চিমাঞ্চলের আইএসদের প্রোথিত সকল বিস্ফোরক সরিয়ে ফেলতে সক্ষম হয়েছে।

 

 

যুক্তরাজ্যভিত্তিক একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে, সিরিয়ার সরকারী বাহিনী ইতিমধ্যে শহরটির অর্ধেক অংশ দখলে নিতে সক্ষম হয়েছে। এখনো সেখানে আসাদ বাহিনীর সাথে আইএসের যুদ্ধ অব্যাহত রয়েছে। তবে এখনো রাক্কা, পূর্ব সিরিয়া ও ইরাক সীমান্তবর্তী এলাকাসমূহের দখল জঙ্গি গোষ্ঠীর দখলে রয়েছে বলেও তারা জানান।

 

 

উল্লেখ্য, চলতি বছরে ফেব্রুয়ারির প্রথম দিকে যুক্তরাষ্ট্রের মিউনিখে একটি সম্মেলনে পাঁচ বছর ধরে চলতে থাকা সিরিয়ার ওই সংঘর্ষ বন্ধে একটি যুদ্ধ বিরতিতে বিশ্বশক্তিগুলো একমত হয়। কিন্তু আইএসআইএল ও নুসরা ফ্রন্ট তা গ্রহণ না করায় পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করে। এখনো পর্যন্ত দেশটিতে যুদ্ধে প্রায় ২ লাখ ৫০ হাজার মানুষ নিহত হয়েছে। গৃহহারা হয়েছে প্রায় দশ লাখ মানুষ।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান