,

বাঁশখালীতে নিহতে বিচারবিভাগীয় তদন্ত চান খালেদা

 

 

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বাঁশখালীতে স্থানীয়দের বিক্ষোভে পুলিশের গুলিবর্ষণ ও নিহতের ঘটনায় শোকপ্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।সোমবার দিনগত মধ্যরাতে প্রেসসচিব মারুফ কামাল খান সোহেলের সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।বিবৃতিতে খালেদা জিয়া বলেন, চট্টগ্রামের বাঁশখালীতে বেসরকারি উদ্যোগে একটি কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদে বিক্ষোভরত জনসাধারণের ওপর সোমবার পুলিশের গুলিতে দুই সহোদর ও এক নারীসহ অন্তত পাঁচজন নিহত হয় এবং বহু মানুষ আহত হবার ঘটনায় আমি গভীরভাবে শোকাহত, উদ্বিগ্ন, মর্মাহত ও ক্ষুব্ধ! আমি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

kz

সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, কথায় কথায় প্রতিবাদী মানুষের ওপর গুলি চালিয়ে হত্যা ও আহত করা এখন এক স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে।তিনি বলেন, বাঁশখালীতে দুটি বিরোধী পক্ষের মধ্যে শান্তিরক্ষাই যেখানে পুলিশের কর্তব্য ছিল, সেখানে পুলিশ এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। অনৈতিক সরকারের গদিরক্ষার কাজে পুলিশকে অন্যায়ভাবে ব্যবহার করার কারণে তারা এখন বেপরোয়া হয়ে উঠেছে। আইনসম্মতভাবে ও জবাবদিহিতার মধ্যে থেকে কর্তব্য পালনের বদলে তারা অনেক ক্ষেত্রেই কথায় কথায় গুলি চালিয়ে নাগরিকদের হত্যা ও আহত করছে। বাঁশখালীর ঘটনা তার সর্বশেষ নজির।

 

 

আমি মনে করি, হত্যা-নির্যাতন চালিয়ে গদিরক্ষা যেমন সম্ভব নয়, তেমনই জনগণের প্রতিবাদ-বিক্ষোভও অনির্দিষ্টকাল দমন করে রাখা যাবে না।পুলিশের গুলিতে নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে বিএনপি চেয়ারপার্সন বলেন, বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে পুরো ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

 

তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানান। আহতদের আশু আরোগ্য কামনা করেন এবং তাদের সুচিকিৎসার বন্দোবস্ত করারও দাবি করেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ