,

৮৬.৪৮১৮ একর ভূমি অধিগ্রহণ পদ্মা সেতুতে রেলের জন্য

 
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতুর রেল প্রকল্প বাস্তবায়নের জন্য ৮৬ দশমিক ৪৮১৮ একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে। এর মধ্যে ঢাকা জেলায় ৭১ দশমিক ৩২৪৩ একর এবং নারায়ণগঞ্জ জেলায় ১৫ দশমিক ১৫৭৫ একর ভূমি রয়েছে। জনস্বার্থে ভূমি অধিগ্রহণ এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।সোমবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১০৭তম সভায় এ নির্দেশ দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।

Podda1459774054

 

সভায় জানানো হয়, পদ্মা সেতু রেল সংযোগ শীর্ষক প্রকল্পে ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন মৌজায় ৮৬ দশমিক ৪৮১৮ একর ভূমি অধিগ্রহণ কাজ শেষ হয়েছে। এর মধ্যে ঢাকা জেলায় ৭১ দশমিক ৩২৪৩ একর এবং নারায়ণগঞ্জ জেলায় ১৫ দশমিক ১৫৭৫ একর ভূমি।বাংলাদেশ রেলওয়ে ও প্রত্যাশী সংস্থা এরই মধ্যে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন বিষয়ে প্রত্যয়নপত্র দাখিল করেছে। প্রকল্পটি সরকারের ফাস্ট ট্রাক প্রজেক্টের অন্তর্ভুক্ত প্রকল্প।

 

 

এ ছাড়া ভূমি বরাদ্দ কমিটির সভায় রাজউকের অনুকূলে কুড়িল পূর্বাচল লিংক রোডের উভয় পাশে ১০০ ফুট চওড়া খাল খনন ও উন্নয়নে ৯০ দশমিক ১৫৪৯ একর জায়গা অধিগ্রহণ কাজ চূড়ান্ত হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন জোয়ার সাহারা, বরুয়া, ডুমনি ও মাস্তুল মৌজায় এসব জায়গা অধিগ্রহণ করা হয়েছে।উল্লেখ্য, বিভিন্ন মৌজার দাগসুচির সঙ্গে মোট ভূমির পরিমাণের গরমিল থাকায় পরবর্তীতে নতুন করে পূর্বের ৯১ দশমিক ৬৬১৭ একরের স্থলে ৯০ দশমিক ১৫৪৯ একর ভূমি অধিগ্রহণের সংশোধনী প্রস্তাব এ সভায় অনুমোদিত হয়।

 

 

ভূমি সচিব মেছবাহ উল আলম, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাহউদ্দিন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লাহ্ খন্দকার, বাংলাদেশ রেলওয়ের ডিজি আমজাদ হোসেন, রাজউকের চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন ভূইয়া, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম হোসেন সভায় উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা