,

‘লাল মোড়গের ঝুঁটি’-এর তিন নায়িকা

Atik-homeবিনোদন প্রতিবেদক : চলচ্চিত্রকার নূরুল আলম আতিক নির্মাণ করছেন চলচ্চিত্র ‘লাল মোরগের ঝুঁটি’। নির্মাণের আগেই সিনেমাটি দর্শকের আগ্রহে কেন্দ্রে চলে এসেছে। সিনেমার অন্যতম একটি চরিত্র ফাইটার মোরগ। নাসির উদ্দিন ইউসুফের গল্পে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রটিতে অভিনয় করছেন এ সময়ের তিন নায়িকা। তারা হলেন— জয়া আহসান, জ্যোতিকা জ্যোতি ও দোয়েল।
সম্প্রতি ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জয়া আহসান ও জ্যোতিকা জ্যোতি। মাতিয়া বানু শুকুর প্রযোজনায় এ সিনেমাটির শুটিং চলছে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আতিক নিজেই।
গত ৮ মার্চ থেকে কুষ্টিয়ার বাণী সিনেমা হলে শুরু হয়েছে লাল মোরগের ঝুঁটি চলচ্চিত্রের শুটিং। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরের সিনেমাটি মুক্তি পাবে। লাল মোরগের ঝুঁটিতে আরও অভিনয় করছেন লায়লা হাসান, মামুনুর রশীদ, জয়রাজ। চলচ্চিত্রটির বাকি অংশের শুটিং হবে দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন জায়গায়।
নূরুল আলম আতিকের উল্লেখযোগ্য নাটক হলো— সাইকেলের ডানা, চতুর্থমাত্রা, বিকল পাখির গান, জোড়া ইলিশ, বনফুল, জার্নি বাই বোট, মারমেইড, যাদুর শহর, মনে মনে ও চন্দ্রবিন্দু।
বাংলাদেশ নয়, পাশের দেশ ভারতেও রয়েছে আতিকের সুনাম। বাংলাদেশে ডিজিটাল চলচ্চিত্রের বিকাশে রয়েছে তার অন্যতম ভূমিকা। তার পরিচালনায় ‘ডুব সাঁতার’ সিনেমায় জয়া আহসান প্রথমবারের মতো মূল নায়িকা হিসেবে কাজ করেন। ‘ডুব সাঁতার’ আতিকের প্রথম সিনেমা।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ