,

সিক্রেট চ্যাট চালু করছে ফেসবুক মেসেঞ্জার

messanger1প্রযুক্তি ডেস্ক : মোবাইল ফোনের জন্য ফেসবুক মেসেঞ্জার ব্যাপক পরিবর্তন নিয়ে আসছে। খবর ব্রিটেনের দ্য ইন্ডিপেন্ডেন্টের।
খবরে বলা হয়, সিক্রেট চ্যাট নামে নতুন একটি অপশন চালু করতে যাচ্ছে মেসেঞ্জার।
ফেসবুক আরও দাবি করে, তারা মেসেঞ্জারটিকে খুচরা বিক্রয়ের কেন্দ্র হিসেবে তৈরি করার পরিকল্পনা করছে। যার মাধ্যমে মানুষ খুব সহজেই তাদের পণ্য ক্রয়-বিক্রয় করতে পারবে।
সিক্রেট চ্যাট অপশনটি ঠিক কীভাবে কাজ করবে -তা পরিষ্কার করে বলেনি ফেসবুক কর্তৃপক্ষ।
প্রযুক্তিবিদরা ধারণা করছেন, সিক্রেট চ্যাট সম্পূর্ণ বিশেষ ব্যক্তিদের মধ্যেই এনক্রিপ্ট করা থাকবে এবং অন্য কোনো মাধ্যমে দেখা যাবে না।
টেলিগ্রাম ওয়েবসাইটে বলা হয়, সিক্রেট চ্যাট হবে ব্যক্তি থেকে ব্যক্তি এনক্রিপ্ট করা। ফেসবুক সার্ভারেও তার কোনো তথ্য জমা থাকবে না। সেল্ফ ডিস্ট্রাকশন করা যাবে এই ম্যাসেজ। ফরওয়ার্ড করা যাবে না।
তবে মেসেঞ্জারকে খুচরা বিক্রয় কেন্দ্র হিসেবে কীভাবে তৈরি করা হবে- সে বিষয়ে পরিষ্কার ধারণা প্রকাশ করা হয়নি।
ধারণা করা হচ্ছে, বুট স্টোর নামের সাইটের সঙ্গে এটির লিঙ্ক করা থাকবে। বুট স্টোর এমন একটি সাইট যেখানে রোবট ব্যবহারকারীর সঙ্গে কথা বলে ক্রয়-বিক্রয়ে সহায়তা করে থাকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা