,

গাজর খাবেন যে কারণে আজ

gajorস্বাস্থ্য ডেস্ক : সবজি হিসেবে হোক কিংবা কেক, হালুয়া খেতে জুড়ি নেই মজাদার এই গাজরের। জানেন কি আজ ৪ এপ্রিল বিশ^ গাজর দিবস। ফ্রান্স, সুইডেন, ইতালি, জাপান এবং রাশিয়াতে ২০০৩ সাল থেকে সবজির উপকারিতা সম্পর্কে সচেতনতা বাড়াতে পালিত হচ্ছে বিশ^ গাজর দিবস।

সৃষ্টির শুরুতে গাজরের রঙ ছিল বেগুনি। সারা বিশে^ এখনও ছোট-বড় মিলিয়ে একশ’ প্রজাতির গাজরের চাষ হয়। পরিবর্তিত হয়ে ১৭শ’ শতক থেকে কমলা রঙের গাজরের আবাদ হচ্ছে। বেগুনি রঙের গাজরের ভেতরের রঙ কিন্তু ছিল কমলা। সর্বশেষ ২০০২ সালে ব্রিটেনের এক দোকানে বেগুনি গাজর দেখতে পাওয়া যায়।

কাঁচা, সেদ্ধ কিংবা ভাজি করে খাওয়া যায় গাজর। পুষ্টিবিদদের মতো এটি প্রোটিনে পরিপূর্ণ একটি সবজি। তবে রান্না গাজরের চেয়ে কাঁচা গাজরে পুষ্টিগুণ বেশি থাকে। গাজর তেলে ভাজলে কিংবা সেদ্ধ করতে কেবল ৩৯ শতাংশ পুষ্টি বিদ্যমান থাকে।

তবে শিশুদের জন্য গাজর সেদ্ধ করে দেয়াই শ্রেয়। কারণ যাদের দাঁত উঠেনি তারা সবজি হিসেবে এটি খেতে পারবে না। বরং ছোট থেকেই সুস্বাদু এই সবজিতে অভ্যস্ত করতে সেদ্ধ করে দিতে পারেন। এছাড়া পোলাও কিংবা নুডুলসেও এর ব্যবহার বেশ জনপ্রিয়। এতে স্বাদও বাড়ে এবং বাড়তি পুষ্টিও মেলে। গাজরের সবচেয়ে জনপ্রিয় এবং উপযুক্ত ব্যবহার স্থল হচ্ছে সালাদ। সালাদে এটি বাড়তি পুষ্টি এবং স্বাদের পাশাপাশি সৌন্দর্য্যও যুক্ত করে। জুস কিংবা সুপ করেও খেয়ে নিতে পারেন গাজর। এটি খুবই স্বাস্থ্যকর পানীয় হিসেবে পরিচিত। এছাড়া জ্যাম, জেলি হিসেবে সংরক্ষন করতে পারেন গাজর।

আর যদি আপনার গৃহপালিত পশু থেকে থাকে তাহলে তো কথাই নেই। মনে রাখবেন খরগোশ এবং ঘোড়ার কিন্তু প্রিয় খাবার গাজর।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা