,

বিজেপি আর কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ আসাম রাজ্যে

44D06007আন্তর্জাতিক ডেস্ক : সোমবার ভারতের পাঁচ রাজ্যে যে ৪৫ দিন ব্যাপী বিধানসভা নির্বাচন পর্ব শুরু হল, তাতে দেশের দুই জাতীয় দল – বিজেপি আর কংগ্রেস – কিন্তু পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ একমাত্র আসাম রাজ্যে। অন্য চার রাজ্যে এই দুই দল নির্বাচনে থাকলেও তাদের ভূমিকা কম।
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জোট বেঁধেছে কংগ্রেস আর বামপন্থীরা। কিন্তু তৃণমূলের ক্ষমতাচ্যূত হবার সম্ভাবনা কম। কেরলে পাঁচ বছরের কংগ্রেস শাসনের পরে এ বার বামেদের ক্ষমতায় আসবার সম্ভাবনা। বিজেপি ও কংগ্রেস এই দুই রাজ্যেই ছোট দল। তামিলনাড়ুতে দুই জাতীয় দলের বিশেষ কোনও উপস্থিতিই নেই।
এবারও জয়ললিতার নেতৃত্বে এআইডিএমকে দলেরই ক্ষমতায় থেকে যাওয়ার সম্ভাবনা। আর পন্ডিচেরি খুবই ছোট রাজ্য। বিজেপি যদি আসামে কংগ্রেসকে হারিয়ে প্রথম নিজেরা সরকার গড়ে, সেটা বিজেপি-র পক্ষে বড় সাফল্য হবে। কিন্তু জাতীয় রাজনীতিকে সরাসরি এই বিধানসভা নির্বাচন প্রভাবিত করবে বলে মনে হয় না। আঞ্চলিক দলগুলির দাপট বজায় থাকবে দিল্লিতেও। সূত্র-ভয়েজ অবে এমেরিকা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা