,

বাবাকে মুস্তাফিজের গাড়ি উপহার

mustafiz-fatherস্পোর্টস ডেস্ক : মাত্র এক বছরেই বিশ্ব তারকায় পরিণত হয়েছেন মুস্তাফিজুর রহমান। গত বছর এপ্রিলই অভিষেক ঘটেছিল পাকিস্তানের বিপক্ষে। বছর ঘুরে আরেকটি এপ্রিল চলে এলো। এরই মধ্যে মুস্তাফিজ কেড়ে নিয়েছেন ক্রিকেট বিশ্বের সব আকর্ষণ। ফ্রাঞ্জাইজিভিত্তিক সবগুলো লিগেরই হটকেকে পরিণত হয়েছেন তিনি। এক কোটি ৪০ লাখ রুপিতে বিকিয়েছেন আইপিএলের দল সানরাইজার্স হায়দারাবাদে। শুধু তাই নয়, খ্যাতির সঙ্গে কাঁড়ি কাঁড়ি অর্থও উপার্জণ করছেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করে ২৭ মার্চ দেশে আসেন মুস্তাফিজ। এরপরই ছুটি পেয়ে চলে যান সাতক্ষীরা নিজের গ্রামের বাড়িতে। বেশ কয়েকদিন গ্রামের বাড়িতে থেকেছেন। বাড়িতে থাকাকালেই পিতা আবুল কাশেম গাজীর জন্য কিনেছেন একটি প্রাইভেট কার।

পরিবারের ছোট ছেলের কাছ থেকে নতুন এই উপহার পেয়ে দারুণ খুশি মুস্তাফিজের পিতা আবুল কাশেম। ছেলের কাছ থেকে উপহার পাওয়ার পর থেকেই প্রায় সময় মুস্তাফিজের বাবা নতুন এই প্রাইভেট কারটিতে চড়ে বিভিন্ন স্থানে যাতায়াত করছেন। সবার কাছে নিজের খুশির সংবাদটাও পৌঁছে দিচ্ছেন তিনি।

পরিবারের জন্য কেনা গাড়ী প্রসঙ্গে বাঁহাতি পেসার মুস্তাফিজের গর্বিত পিতা আবুল কাশেম বলেন, ‘ছেলে ভালো কিছু করলে সব সময় আমার খুব ভালো লাগে। আমি দোয়া করি মুস্তাফিজ যেন সামনের ম্যাচগুলোতে আরো ভালো করে। একই সঙ্গে ও (মুস্তাফিজ) ভালো খেলে দেশের জন্য আরো বড় সুনাম বয়ে আনতে সক্ষম হবে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা