বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমার তনুকে তো জ্বিনে মারেনি’

107400_166কুমিল্লা প্রতিনিধি : ‘আমার মেয়ে তনুর মরদেহ নিয়ে কত টানা-হ্যাচরা হলো, কবর থেকে তার মরদেহ তোলা হলো, এখন কেউ বলে ধর্ষণ করেছে, কেউ বলে ধর্ষণ হয়নি, এসব শুনতে আর ভাল লাগে না, মেয়ের বিচারটা কি দেখে যাইতে পারুম না।’

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর প্রথম ময়নাতদন্ত প্রতিবেদনে ‘ধর্ষণের আলামত মিলেনি এবং মৃত্যুর সুস্পষ্ট কারণও উল্লেখ নেই’।

এমন খবর শুনে সোমবার রাত সাড়ে ৮টায় তনুর বাবা ইয়ার হোসেন মুঠোফোনে জানান, ডাক্তাররা কি রিপোর্ট দিয়েছে তা আমি জানি না, আমি আমার মেয়ের রক্তাক্ত মরদেহ সিএমএইচে নিয়ে গেছি। তাকে কে হত্যা করেছে জানি না, আল্লাহ দেখেছেন।

সোমবার প্রথম ময়নাতদনন্তকারী চিকিৎসক ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. শারমীন সুলতানা বিভাগীয় প্রধানের নিকট ওই প্রতিবেদন দাখিল করেন। বিভাগের প্রধান ও দ্বিতীয় ময়নাতদন্তকারী বোর্ডের সদস্য ডা. কামদা প্রসাদ সাহা (কেপি সাহা) বিকালে নগরীর বাদুরতলা এলাকায় তার ব্যক্তিগত চেম্বারে সাংবাদিকদের ডেকে নিয়ে প্রথম ময়নাতদন্তের এসব বিষয়ে জানান।

ডা. কেপি সাহা জানান, তনুর শরীরে যে দুইটি আঘাত ছিল তা মৃত্যুর জন্য যথেষ্ট নয়, তাছাড়া তাকে ধর্ষণেরও আলামত মিলেনি।’

ময়নাতদন্তের ওই রিপোর্টের জবাবে তনুর বাবা ইয়ার হোসেন জানান, ‘আমার মেয়ে খুন হয়েছে, এখন ডাক্তাররা এসব কি বলছে জানি না, তাহলে কি আমার তনুকে জ্বিনে মেরেছে ? কদিন পর হয়তো এমন কথাও শুনা যেতে পারে।

তিনি আরো জানান, ন্যায় বিচারের জন্য আমাদের পরিবারের ভরসা এখন প্রধানমন্ত্রী ও দেশবাসী। আদালতের নির্দেশে কবর থেকে মরদেহ তুলে দ্বিতীয়বার ময়নাতদন্ত হয়েছে, আমি আশা করি দ্বিতীয় ময়নাতদন্তকারী মেডিকেল বোর্ড মৃত্যুর প্রকৃত কারণ ও এর রহস্য বের করে সত্য রিপোর্ট দেবে।

গত ২০ মার্চ রাতে কুমিল্লা ময়নামতি সেনানিবাসের পাওয়ার হাউসের পাশের একটি জঙলের ভেতর তনুর মরদেহ পাওয়া যায়। ৩০ মার্চ আদালতের নির্দেশে কবর থেকে পুনরায় তনুর মরদেহ উত্তোলন করা হয়। পুলিশ ও ডিবির পর বর্তমানে মামলাটি তদন্ত করছেন কুমিল্লা সিআইডির পরিদর্শক গাজী মো. ইব্রাহিম।

এ জাতীয় আরও খবর

ডিসেম্বরে চালু হতে পারে পান্থকুঞ্জ র‌্যাম্প

শিক্ষা ভবন ছাড়লেন আন্দোলনরত শিক্ষার্থীরা

দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

অনুপস্থিত পরীক্ষার্থীদের ফের পরীক্ষার সুযোগ

সব সরকারি সুবিধা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’

আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে ইতিহাস নয়, জয় চায় দুই দল

শহীদ-মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নে রাজনীতির অভিযোগ প্রধানমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি আরব

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিকে অযৌক্তিক বলছেন অনেক শিক্ষার্থী

সচিবালয়ের পথে লংমার্চে শিক্ষার্থীরা

সাজেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু