,

তুরস্কে পাঠানো অভিবাসীদের মধ্যে বাংলাদেশীও রয়েছেন

107390_199আন্তর্জাতিক ডেস্ক : গ্রিস থেকে তুরস্কে পাঠানো অভিবাসীদের মধ্যে অনেক বাংলাদেশী রয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।
ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্কের মধ্যে চুক্তি অনুযায়ী এই অভিবাসীদের ফেরত পাঠানো শুরু হয়েছে। একটি জাহাজ গ্রিসের লেসবস থেকে তুরস্কের দিকিলি পৌঁছেছে।
জাহাজটিতে ১৩০ জনের মতো অভিবাসী রয়েছে।
লেসবস থেকে সংস্থাটির কর্মী ইভা কসে জানিয়েছেন, ইউরোপীয় সংবাদ সংস্থা ফ্রনটেক্সের তথ্য মতে ঐ জাহাজে যারা রয়েছেন তারা মূলত বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মরক্কোর নাগরিক।
আর যাদের ঘিরে এই চুক্তি হয়েছিল সেই সিরীয় নাগরিক রয়েছে মোটে দু’জন।
সিরিয়ান ছাড়া অন্য সবাইকে এখন একটি ক্যাম্পে রাখা হবে এবং পরে দেশে ফেরত পাঠিয়ে দেয়া হবে। যার মধ্যে ঐ বাংলাদেশীরাও থাকবে।
সিরিয়াসহ কয়েকটি আফ্রিকান দেশ থেকে ইউরোপে সব অভিবাসীরা আসছেন বলা হয় তাদের প্রবেশপথ তুরস্ক হয়ে সমুদ্রপথে গ্রিস।
তার পর সেখান থেকে ইউরোপের অন্য কোথাও।


সেই স্রোত ঠেকাতে কয়েক সপ্তাহ আগে চুক্তি করে ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্ক।
ওদিকে আজই বাংলাদেশে সফরে এসে পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়নের একটি ডেলিগেশন।
বাংলাদেশ থেকে যাওয়া এধরনের অভিবাসীদের নিয়ে তারা কথা বলবেন বলে জানা যাচ্ছে।
সূত্র : বিবিসি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা