,

ব্রাহ্মণবাড়িয়া ককটেল বিষ্ফোরনে শিশু গুরুত্বর আহত

94নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া ককটেল বিষ্ফোরনে রাব্বি(৫) বছরের এক শিশু গুরুত্বর আহত হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে জেলা শহরের শিমরাইল কান্দি এলাকার সাদেক মিয়ার বাড়িতে এই ঘটনাটি ঘটে। রাব্বি শিমরাইল কান্দি এলাকার অটোচালক মো. আব্দুল লতিফ মিয়ার ছেলে। রাব্বির বাবা মো. আব্দুল লতিফ মিয়া জানান, বিকালে ছেলে বাড়ির আঙিনায় একলা খেলা করছিল। এসময় বিকট শব্দে বিষ্ফোরন হয় এতে রাব্বি গুরুত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো. ফায়েজুর রহমান তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এব্যাপারে চিকিৎসক মো. ফায়েজুর রহমান জানান, রাব্বির অবস্থা অত্যান্ত খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুলিশের উপ-পরিদর্শক (দ্বিতীয় কর্মকর্তা) ইশতিয়াক আহমেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ককটেলটি এই বাড়িতে কিভাবে বিষ্ফোরিত হল তা জানাতে পারিনি পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা