,

নাইজেরিয়ায় শীর্ষ জঙ্গি নেতা আটক

 

 

আন্তর্জাতিক ডেস্ক :নাইজেরিয়ায় আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী আনসারুর শীর্ষ নেতাকে আটক করা হয়েছে। খালিদ আল বারনাউই নামের ওই জঙ্গি নেতাকে কোগি রাজ্যের রাজধানী লোকোজা থেকে আটক করা হয়েছে। শনিবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।২০১২ সালে বারনাউইকে ‘বিশ্ব সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। ওই সময় তাকে আটক করতে পারলে ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করা হয়।

naijeriya1459744408

নাইজেরিয়ার চরমপন্থি সংগঠন বোকো হারাম থেকে বিচ্ছিন্ন হওয়া গ্রুপ আনসারু বিদেশিদের অপহরণের জন্য কুখ্যাত। আদর্শগতভাবে সংগঠনটি আফ্রিকার আল-কায়েদার সঙ্গে একাত্ম। সংগঠনটির বিরুদ্ধে বেশ কয়েকজন পশ্চিমা নাগরিককে হত্যার অভিযোগও রয়েছে।

সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রাবি আবুবকর বলেন, ‘শুক্রবার সন্ত্রাসীদের সঙ্গে লড়াইয়ের পর নিরাপত্তা বাহিনী খালিদ আল বারনাউইকে আটক করতে সক্ষম হয়। সে আমাদের শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা