বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গরু আমার, মালিকানা দাবি করে আরেকজন!

 

 

নিজস্ব প্রতিবেদক : আগামী মাসে জাতীয় পার্টির ত্রি-বার্ষিক কাউন্সিল। এ মাসে কাউন্সিল হওয়ার কথা থাকলেও নানা কারণে পিছিয়েছে দলটি। কাউন্সিলে কে আসবেন আর কে আসবেন না তা নিয়েও এখন থেকেই চলছে কানাঘুষা।দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আর তার স্ত্রী সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের মধ্যে চলছে কর্তৃত্ব নিয়ে মন কষাকষি। প্রকাশ্যে তাদের দুটি গ্রুপ। ১৪ মে অনুষ্ঠিতব্য পার্টির কাউন্সিলে রওশন আসবেন তো? না আসলে সংগঠনের পক্ষ থেকে কী ব্যবস্থা নেয়া হবে?

 

2016_04_04_13_45_08_at3vWrV8f2DyfYYE7bYGAMIKLPnrHI_original (1)

এমন নানা প্রশ্ন সাংবাদিকদের মনে। সোমবার এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদেরও বলেছেন, ‘যারা আসবে না তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে কাউন্সিলররা।’অর্থাৎ রওশন এরশাদ ও তার পক্ষের নেতাদের কাউন্সিলে না আসার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়া যাচ্ছে না। জি এম কাদেরকে দলের কো-চেয়ারম্যান করায় এর আগে বেঁকে বসেছিলেন দলের কয়েকজন শীর্ষ নেতা।

 

রওশন এরশাদকে ইঙ্গিত করে একটু শ্লেষের হাসি হেসে জি এম কাদের সোমবার সাংবাদিকদের বলেছেন, ‘গরু আমার, মালিকানা দাবি করে আর একজন।’সোমবার (৪ এপ্রিল) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির ত্রি-বার্ষিক কাউন্সিল ১৬ এপ্রিলের পরিবর্তে ১৪ মে অনুষ্ঠিত হবে বলে জানান দলটির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। ওইদিন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিল হবে। সংবাদ সম্মেলনে জি এম কাদের এ শ্লেষের হাসি হাসেন।

 

এ সময় ইউপি নির্বাচন নিয়ে জি এম কাদের বলেন, ‘১৩টি ইউনিয়ন পরিষদে আমরা জয়লাভ করেছি। কিন্তু সরকারদলীয় সন্ত্রাসীদের জাল ভোট, ভয়-ভীতি, অনিয়মের কারণে আমাদের আরও প্রার্থী জয়লাভ করতে পারেনি।’তিনি আরো বলেন, ‘জয়লাভের সম্ভাবনা এমন ৩৫টি ইউপির ১১১টি কেন্দ্রের অনিয়মের ভিডিও ফুটেজ নির্বাচন কমিশনকে দিয়েছি আমরা। সেসব ইউপি নির্বাচন বাতিল করে পুনরায় দেয়ার দাবি জানিয়েছি।’

 

এ সময় উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য ও দক্ষিণের সভাপতি সৈয়দ আবুল হোসেন বাবলা, উত্তরের সভাপতি এস এম ফয়সাল হোসেন সৃষ্টি প্রমুখ।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান