,

প্রধান বিচারপতির সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিমত

 

 

নিজস্ব প্রতিবেদক : দেশের প্রচলিত আইনেই সোহাগী জাহান তনুর বিচার করবে সরকার। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৈঠকে মন্ত্রীরা তনু হত্যার বিচার সম্পর্কে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সাম্প্রতিক বক্তব্য নিয়ে আলোচনা করলে এমন কথা বলেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভা বৈঠক শেষে একটি ইংরেজি দৈনিককে এ কথা জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

2016_04_04_18_01_15_ck6B5H0auUdOWrN2KXf7zBD3fViNwJ_original

কুমিল্লা সেনানিবাস এলাকায় ভিক্টোরিয়ার শিক্ষার্থী সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর হত্যার ন্যায়বিচার আঠারো শতকের আইন দিয়ে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। ঘৃণ্য এ হত্যার তদন্তে আধুনিক প্রযুক্তি ব্যবহারেরও পরামর্শ দেন তিনি। গত শনিবার (২ এপ্রিল) ঢাবির সিনেট ভবনে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, প্রচলিত আইনেই যেখানে বহু মামলা চলছে। সুতরাং এই মামলায় কেন সে আইনে বিচার সম্ভব হবে না।

 

 

উল্লেখ্য, গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকার পাওয়ার হাউস পানির ট্যাংকির কাছে তনুর লাশ পাওয়া যায়। এ ব্যাপারে তার বাবা কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। তনু হত্যার বিচারের দাবিতে সারাদেশে চলছে আন্দোলন।এই প্রথম এ ব্যাপারে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হলো। প্রধানমন্ত্রীও প্রথম এ নিয়ে কথা বললেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে