,

সাংবাদিক প্রবেশে ‘নিষেধাজ্ঞা’ দুদকে

 

 

নিজস্ব প্রতিবেদক : ‘গুরুত্বপূর্ণ ও গোপনীয় তথ্য ফাঁস ঠেকাতে’ দুর্নীতি দমন কমিশনে (দুদক) সাংবাদিকদের প্রবেশে ‘কার্যত’ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দুই দিন ধরে ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে দেখা করার বিশেষ পূর্বানুমতি (অ্যাপয়েন্টমেন্ট) থাকলেও কার্যালয়ে প্রবেশের অনুমতি পাওয়া যাচ্ছে না।

1442148523

আজ সোমবার পেশাগত দায়িত্ব পালনের জন্য কয়েকজন সংবাদকর্মী সংস্থাটির কার্যালয়ে গেলে ‘ওপরের নির্দেশ রয়েছে’ বলে প্রবেশে বাধা দেন নিরাপত্তাকর্মীরা। বেলা তিনটার পর দুদকসচিবের সঙ্গে দেখা করার পরামর্শ দেন তাঁরা।
এ বিষয়ে জানতে চাইলে দুদকসচিব আবু মো. মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ‘গুরুত্বপূর্ণ ও গোপনীয় তথ্য যাতে ফাঁস না হয়, সে জন্য শুধু সাংবাদিক নয়, যেকোনো ধরনের দর্শনার্থী প্রবেশ সীমিত করতে চাই আমরা।’

 
সচিব বলেন, সংস্থার সব কর্মকর্তা–কর্মচারী যদি কোনো বিষয়ে কথা বলেন, তাহলে তথ্য বিকৃতির সুযোগ থেকে যায়। সে জন্য এখন থেকে দুদকসচিব ও জনসংযোগ কর্মকর্তা গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলবেন, অন্য কেউ নন। গণমাধ্যমকর্মীরা বেলা তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে এ দুজনের সঙ্গে কথা বলে তাঁদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন।

 
এর আগে ২০১২ সালে পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সময় সাবেক চেয়ারম্যান গোলাম রহমানের কমিশন দুদকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিলেন। পরে সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিবাদের মুখে সে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। সদ্য সাবেক কমিশনের শেষ দিকে দুদকের সাবেক সচিব মাকসুদুল হাসান খানও দুদকে সাংবাদিক প্রবেশ সীমিত করার উদ্যোগ নেন। কিন্তু কমিশনের হস্তক্ষেপের কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা