,

হাজী সেলিম নিজেকে জীবিত প্রমাণে রাস্তায় 

 
নিজস্ব প্রতিবেদক : এলাকাবাসীর কাছে নিজেকে জীবিত প্রমাণ করতে রাস্তায় নামলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। সোমবার (৪ এপ্রিল) বিকালে তিনি নিজের নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে বের হন। সম্প্রতি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন ‘হাজী সেলিম মারা গেছেন’ বলে এলাকায় গুজব রটে।

3

হাজী সেলিমের ব্যক্তিগত সহকারী সুমন সোমবার বিকাল সোয়া ৩টার দিকে জানান, হাজী সেলিম সুস্থ আছেন। তিনদিন আগে তিনি দেশে ফিরেছেন। হাজী সেলিমের প্রতিপক্ষ আওয়ামী লীগেরই একটা অংশ ষড়যন্ত্র করে তার মৃত্যুর গুজব ছড়ায়। এতে তার নির্বাচনী এলাকার মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এ কারণে তিনি আজ সবার সঙ্গে দেখা করতে বের হচ্ছেন। সাড়ে ৩টায় আজিমপুর কবরস্থান এলাকা থেকে তিনি জনগণের সঙ্গে সাক্ষাৎ পর্ব শুরু করবেন। এরপর যাবেন লালবাগ কেল্লা মোড়ে। সেখান থেকে যাবেন পোস্তায় নিজের নির্বাচনী অফিসে। সেখান থেকে চকবাজার মসজিদ হয়ে বাদামতলী, মিডফোর্ড, শাখারিবাজার, নাজিরাবাজার চৌরাস্তায় গিয়ে এলাকাবাসীর সঙ্গে সাক্ষাত করবেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা