,

বিএনপি সহযোগিতা করতে চায় ব্যাংকের লোপাটকৃত অর্থ উদ্ধারে

 

 
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে লোপাটকৃত অর্থ (৮০০ কোটি টাকা) উদ্ধারে ব্যাংকটিকে সহযোগিতা করতে এ সংক্রান্ত গবেষণামূলক একটি প্রতিবেদন ও সিডি বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে পৌঁছে দিয়েছে দলটি।আজ সোমবার দুপুর ১২টায় গভর্নরের সঙ্গে দেখা করে বিএনপির একটি প্রতিনিধি দল এ প্রতিবেদন ও সিডি হস্তান্তর করেন।

2016_04_04_15_03_53_KxPYNt8ZYDOduxVPOBTxohQNVVZojb_original

গভর্নরের কার্যালয় থেকে বের হয়ে বিএনপির অর্থনৈতিক বিষয়ক আব্দুস সালাম বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংক থেকে লোপাট হওয়া অর্থ জনগণের। জনগণের এই টাকা লোপাটে বিএনপি উদ্বিগ্ন। সেজন্য ঘটনা ঘটার পরপরই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ বিষয়ে দলের কনসার্ন ব্যক্তিদের দায়িত্ব দিয়েছিলেন, এ বিষয়ে গবেষণা করে একটি প্রতিবেদন তৈরি করার জন্য। আমাদের দলের দেশীয় ও আন্তর্জাতিক এক্সপার্টদের দিয়ে এ বিষয়ে গবেষণামূলক একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে।’

 

 

বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক বলেন, ‘আমরা গভর্নরকে বলেছি, একটি বিশেষ অবস্থায় আপনি এখানে (বাংলাদেশ ব্যাংকের গভর্নর) দায়িত্বে এসেছেন। আপনার প্রধান কাজ হবে, এটা (টাকা উদ্ধার ও জড়িতদের চিহ্নিত করা) বের করে আনা। এ লক্ষ্যে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। সেজন্য বেগম খালেদা জিয়া আমাদেরকে আপনার কাছে পাঠিয়েছেন।’গবেষণা প্রতিবেদন ও সিডির সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের একটি চিঠিও গর্ভনরের কাছে দিয়েছেন বলে জানান আব্দুস সালাম। এসময় বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা