,

‘পুনর্নিবন্ধন না করলে এ মাসে সিম বন্ধ করে দেওয়া হবে’

 

 
নিজস্ব প্রতিবেদক : ‘চলতি মাসের ৩০ তারিখের মধ্যে বায়োমেট্টিক পদ্ধতিতে পুনর্নিবন্ধন না করলে মোবাইলের সিমকার্ড বন্ধ করে দেওয়া হবে।’ডাক, তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম সোমবার সচিবালয়ে নিজ অফিসে সাংবাদিদের এ তথ্য জানান।তিনি বলেন, ‘৩০ এপ্রিল বায়োমেট্টিক পদ্ধতি রি-রেজিস্ট্রেশনের শেষ সময়সীমা। এ সময়ের মধ্যে নিবন্ধন শেষ করা না হলে সিমকার্ড বন্ধ করে দেওয়া হবে। তবে পরবর্তীতে রি-রেজিস্ট্রেশন করলে তা আবারো চালু করে দেওয়া হবে।’

tarana2_1499

জনসাধারণের সুবিধার্থে দেশের ডাকঘরে বায়োমেট্টিক পদ্ধতি চালু করা হয়েছে- জানিয়ে তারানা হালিম বলেন, দেশে ৯ হাজারেরও বেশি ডাকঘর রয়েছে। এসব ডাকঘরে বায়োমেট্টিক পদ্ধতি চালু করে জনগণের সিমকার্ড ভেরিফিকেশনের নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে ডাকঘরে কাজ শুরু হয়েছে।’গত বছরের ১৬ ডিসেম্বর থেকে সারা দেশে ছয়টি মোবাইল অপারেটর গ্রাহকদের আঙুলের ছাপ নিয়ে সিম/রিম নিবন্ধন ও তথ্য যাচাই শুরু করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা