,

সরাইলে আচরন বিধি লঙ্গনের দায়ে চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলামকে শোকজ

B Baria map mainসরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে জাতীয় পার্টির মনোনিত চেয়ারম্যান প্রার্থীকে শোকজ নোটিশ দিয়েছেন রিটার্নিং অফিসার। গত রবিবার রাতে সিরাজুল ইসলাম খাদেম নামের প্রার্থীকে এ নোটিশ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তার দফতর সূত্রে জানা যায়, আগামী ৭ এপ্রিল উপজেলার সকল প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্ধ দেওয়া হবে। এর আগে মিছিল মিটিং পোষ্টার লিফলেট বিতরন সহ যে কোন প্রচার প্রচারনা আচরন বিধি লঙ্গন। ৯ নং শাহজাদাপুর ইউনিয়নের জাতীয় পার্টির মনোনিত প্রার্থী সিরাজুল ইসলাম তার ছবি ও লাঙ্গল প্রতীক দিয়ে তৈরী লিফলেট গত ৪/৫ দিন পূর্ব থেকে ভোটারদের কাছে বিলি করছেন। এমন অভিযোগের সত্যতা পেয়ে গত রবিবার রাতে তাকে শোকজ নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা শাহিন আকন্দ। গতকাল ওই নোটিশের লিখিত জবাব দিয়েছেন সিরাজুল ইসলাম। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ওই ইউনিয়নের রিটার্নিং অফিসারের দায়িত্বে নিয়োজিত শাহিন আকন্দ  নির্বাচনী আচরন বিধি লঙ্গনের দায়ে  শোকজ নোটিশ করার কথা স্বীকার করেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা