,

সরাইলে ভারী বর্ষণে ব্যুরো ফসল নিমজ্জিত

B Baria map mainসরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে গত তিন দিনের ভারী বর্ষণে নিম্নাঞ্চলের ব্যুরো ফসল পানির নীচে নিমজ্জিত হয়েছে। কেড়ে নিয়েছে কৃষকের মুখের হাঁসি। অর্ধেক কাচা ধান কেটে ও শেষ রক্ষা হচছে না। কৃষি অফিস বলছে এখনো ক্ষতি হয়নি। সরজমিনে জানা যায়, উপজেলার নিম্নাঞ্চলের সকল ব্যুরো ধানের জমি গত তিনদিনের ভারী বর্ষণে পানির নীচে তলিয়ে গেছে। শাহজাদাপুর ইউনিয়নের চিনাইখানি, মাইট্টাখানি, বালেঙ্গা কালিকচ্ছের বিল গজারিয়া, আকাশী, মোড়ল। চুন্টার নীলজা বিল, আশা বিল, কয়াল বিল, সিকান্দা বিল, চারাবাদা বিল। অরুয়াইল ও পানিশ্বরের কয়েকটি বিলের ব্যুরো ফসল  এখন পানির নীচে। আর ২/১ সপ্তাহ পরই ওই ফসলি জমির ধান কাটার প্রস্তুতি নিচ্ছিল কৃষকরা। মুষলধারে বিরামহীন বৃষ্টির জন্য আধাকাচা ধানও কাটতে পারছে না তারা। যারা কেটেছে তারা ওই ধান এখন বিপাকে রয়েছেন। অনেকে জমি দেখে শুধু কাঁদছেন। সরাইল উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার বিলের বিয়ার-২৮ ধান পানিতে তলিয়ে যাওয়ার কথা স্বীকার করে বলেন, এখনো ক্ষতি হয়নি। আগামী ২/১ দিনের মধ্যে বৃষ্টি বন্ধ হয়ে গেলে কৃষক বেঁচে যাবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা