,

জম্মু-কাশ্মীরের প্রথম নারী মুখ্যমন্ত্রী মেহবুবা

107376_177আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের প্রথম নারী মুখ্যমন্ত্রী হলেন পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) নেত্রী মেহবুবা মুফতি। পিডিপি-বিজেপি জোট সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে আজ সোমবার শপথ নিয়েছেন তিনি। বার্তা সংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে।
মেহবুবাকে শপথ পড়ান রাজ্যপাল এন এন ভোরা। মেহবুবা সরকারের মন্ত্রীরাও শপথ নিয়েছেন।
শপথ অনুষ্ঠানে দেশটির কেন্দ্রীয় সরকারের পার্লামেন্ট-বিষয়ক মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রীর কার্যালয়-বিষয়ক প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। তবে অনুষ্ঠান বর্জন করেছে কংগ্রেস।
রাজ্যে পিডিপি-বিজেপি জোট সরকার গঠন এবং সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য গতকাল রোববার মেহবুবাকে আমন্ত্রণ জানায় রাজ্যপাল। আজ আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের মধ্য দিয়ে রাজ্যে গত প্রায় তিন মাস ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটল।
গত জানুয়ারিতে পিডিপি-বিজেপি জোট সরকারের মুখ্যমন্ত্রী মুফতি মুহম্মদ সাঈদ মারা যান। এরপর মুফতি-কন্যা মেহবুবা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে অস্বীকৃতি জানান। ওই সময় বিধানসভা না ভেঙে রাজ্যে রাজ্যপালের শাসন জারি করা হয়। তখন থেকে রাজ্যে অচলাবস্থার শুরু।
বিজেপির সঙ্গে জোট বেঁধে সরকার গঠনে মেহবুবার ঘোর আপত্তি ছিল। কিন্তু প্রয়াত বাবার ইচ্ছা ও চাহিদার বিরোধিতা করতে পারেননি তিনি।
মেহবুবার দাবি ছিল, জোট সরকার গঠনের সময় কেন্দ্রীয় স্তরে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল, তা পালিত হয়নি। এই প্রতিশ্রুতিগুলো নিয়ে (এজেন্ডা অব অ্যালায়েন্স) কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতি না পেলে তাঁর পক্ষে সরকার গঠন সম্ভব নয়।
মুফতির মৃত্যুর পর মেহবুবা বুঝতে পারেন, বিজেপির সঙ্গে হাত মেলানোয় পিডিপির জনপ্রিয়তা কমেছে। এতে সরকার গঠনে তিনি টালবাহানা করতে থাকেন। গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বরফ গলে।
বিজেপির পক্ষ থেকে বলা হয়, রাজ্যের জন্য নতুন করে কোনো প্রতিশ্রুতি তারা দিচ্ছে না। জোট সরকার গঠনের সময় মুফতি-মোদির মধ্যে যে বোঝাপড়া (অ্যাজেন্ডা অব অ্যালায়েন্স) হয়েছিল, তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। ৮৭ আসনের জম্মু-কাশ্মীর বিধানসভায় পিডিপির সদস্যসংখ্যা ২৭, বিজেপির ২৫।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা