,

আইসিসির বিশ্বকাপ স্কোয়াডে মুস্তাফিজ

Mostafizurস্পোর্টস ডেস্ক : শেষ হয়েছে ষষ্ঠ টি২০ বিশ্বকাপের আসর। দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে উৎসব চলছে ক্যারিবীয়ন শিবিরে। গত রোববার কলকাতার ইডেন গার্ডেনে ব্রাফেট চমকে ইংল্যান্ডকে ৪ উইকেটে পরাজিত করে ওয়েস্ট ইন্ডিজ। সারা বিশ্বে চলছে গেইলদের বন্দনা। তবে এরই মধ্যে টি২০ বিশ্বকাপের পুরুষ ও মহিলা টিমের নাম ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি। যেখানে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসাবে জায়গা করে নিয়েছেন পেস বিস্ময় মুস্তাফিজুর রহমান।

তবে আইসিসি ঘোষিত স্কোয়াডের সেরা একাদশে জায়গা হয়নি মুস্তাফিজের। তিনি রয়েছেন দ্বাদশ খেলোয়াড় হিসাবে। বিশ্বকাপ স্কোয়াডের অধিনায়ক হিসাবে মনোনীত করা হয়েছে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ভারতের বিরাট কোহলিকে। টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার বাংলাদেশের হার্ড হিটার তামিমেরও জায়গা হয়নি এখানে।

একাদশে সর্বোচ্চ চারজন খেলোয়াড় নেয়া হয়েছে রানার্স আপ দল ইংল্যান্ড থেকে। চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের রয়েছেন মাত্র দুজন। ভারতেরও দুজন। এছাড়া অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার রয়েছে একজন করে। এই স্কোয়াডে জায়গা মেলেনি পাকিস্তানের কোন খেলোয়াড়ের।

বাছাই পর্বে বাংলাদশে টানা তিন জয় পেলেও সুপার টেন পর্বে একটি ম্যাচও জিততে পারেনি। তবে শেষের তিন ম্যাচে বল হাতে বেশ উজ্জ্বল ছিলেন মুস্তাফিজুর রহমান। বিশেষ করে শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪ ওভারে ২২ রান নিয়ে নেন ৫ উইকেট। যা টি২০ বিশ্বকাপে সেরা বোলিং ফিগার। সব মিলিয়ে সুপার টেন পর্বে তিন ম্যাচেই তিনি নেন ৯ উইকেট। এমন পারফরম্যান্সের কারণেই বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন মুস্তাফিজ।

অন্যদিকে মহিলা বিশ্বকাপ স্কোয়াডের অধিনায়ক হিসাবে মনোনীত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্টেফানি টেলরকে। এই স্কোয়াডে নিউজিল্যান্ডের চারজন, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের দুজন, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার একজন করে রয়েছেন।

বিশ্বকাপ স্কোয়াড (ব্যাটিং অর্ডার): জ্যাসন রয় (ইংল্যান্ড), কুইন্টন ডি কক (দ. আফ্রিকা), বিরাট কোহলি (ভারত, অধিনায়ক), জো রুট (ইংল্যান্ড), জস বাটলার (ইংল্যান্ড), শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), মিশেল সান্টনার (নিউজিল্যান্ড), ডেভিড উইলি (ইংল্যান্ড), স্যামুয়েল বদ্রি (ওয়েস্ট ইন্ডিজ), আশিস নেহরা (ভারত)। দ্বাদশ খেলোয়াড়: মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা