বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সম্পর্ক নষ্ট হয় যে ৬ কারনে

21-9-696x392লাইফস্টাইল ডেস্ক : একটি সম্পর্ক তৈরি করা যত না সহজ, সেটি রক্ষা করা তারচেয়ে অনেক বেশি কঠিন। ছোট একটি ভুলই যথেষ্ট একটি সম্পর্ক শেষ করে দেওয়ার জন্য। সম্পর্কের টানাপোড়নে মেয়েরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। ছোট ছোট বদ অভ্যাস সম্পর্ক খারাপ করার জন্য দায়ী থাকে। সম্পর্ক টিকিয়ে রাখতে ত্যাগ করুন এই অভ্যাসগুলো।

১। প্রশংসা না করা

সম্পর্কে প্রশংসা খুব গুরুত্বপূর্ণ। প্রশংসা ভালোবাসা বৃদ্ধি করার সাথে সাথে পারস্পরিক সম্পর্ক মজবুত করে তোলে। সঙ্গীর কাজের প্রশংসা করুন, তা যত ছোট কাজই হোক না কেন। ছোট একটি ধন্যবাদ সম্পর্ককে আরও সুন্দর করে তুলবে।

২। নজরদারী বা গোয়েন্দাগিরি করা

সঙ্গীকে বিশ্বাস করুন। তাঁর ফেইসবুক অ্যাকাউন্ট, ই মেইল, সোশ্যাল মিডিয়া কার্যকলাপে নজরদারী করা থেকে বিরত থাকুন। কোন প্রশ্ন থাকলে সরাসরি তাঁর সাথে সেই বিষয়ে কথা বলুন। মনে রাখবেন আলোচনা সব সমস্যার সমাধান করে দেয়।

৩। দোষারোপ করা

একে অপরকে দোষ দেওয়া সম্পর্ক নষ্ট হওয়ার অন্যতম একটি কারণ। আপনি যদি তাকে ভালোবাসেন তবে তাঁর দোষ ধরা বন্ধ করুন। হয়তো তাঁর অভ্যাসটি খারাপ, দোষ না দিয়ে তাকে বুঝিয়ে বলুন। দেখবেন নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি অনেকটা কমে গেছে।

৪। অপেক্ষা করানো

আপনি কি সবসময় ডেটিং এ দেরি করে যান? কিংবা ফোন করার কথা ভুলে যান? এই বিষয়টি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে না হলেও,সম্পর্ক নষ্ট করার জন্য এটি অনেকাংশে দায়ী হয়ে থাকে। সব সময় অপেক্ষা কারনো, কথা দিয়ে কথা না রাখা সম্পর্কের প্রতি আপনার অনীহা প্রকাশ করে।

৫। মিথ্যা বলা

যেকোন সম্পর্কের জন্য মিথ্যা ক্ষতিকর। এটি ঠিক যে সত্য সব সময় তিক্ত! কিন্তু সম্পর্কের ক্ষেত্রে যত কঠিন সত্য হোক না কেন তা সঙ্গীকে বলে দেওয়া উচিত। হয়তো সাময়িকভাবে সম্পর্ক কিছুটা ক্ষতিগ্রস্ত হবে, তবে দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্য এটি উপকারী।

৬। সময় কম দেওয়া

অনেকেই মনে করে থাকেন সম্পর্কে ভালোবাসা থাকাটাই শুধু জরুরি, আর কিছু নয়। সম্পর্কে একে অপরকে সময় দেওয়াটাও বেশ গুরুত্বপূর্ণ। দিনের কিছুটা সময় সঙ্গীর জন্য রেখে দিন। তাকে ফোন করুন। সময় থাকলে তাঁর সাথে কোথাও ঘুরতে যান।

একটি সম্পর্ক চারা গাছের মত। একটি গাছকে যেমন যত্ন করে বড় করে তুলতে হয়। ঠিক তেমনি সম্পর্ক ক্ষেত্রেও একটু যত্ন, বিশ্বাস আর অনেকখানি ভালোবাসার প্রয়োজন।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান