,

বাছাইপর্ব খেলবে না বাংলাদেশ

iস্পোর্টস ডেস্ক : বিশ্বক্রিকেটে বাংলাদেশ যে এখন প্রতিষ্ঠিত শক্তি একটু দেড়িতে হলেও বুঝতে পেরেছে আইসিসি। বাংলাদেশকে নিয়ে তাাদের শেষ কাটাছেড়াটাও ব্যর্থ হয়েছে। তাই শেষ মেষ টাইগারদের নিয়ে আইসিসির দ্বিমুখী নীতিতেও পরিবর্তন আসছে। যারই ধারাবাহিকতায় বাংলাদেশ এবার আইসিসি থেকে বেশ কিছু সুবিধা পেতে যাচ্ছে। এই তো কিছু দিন আগে ঘরের মাঠে বিশ্বকাপেও বাংলাদেশকে বাছাই পর্ব খেলতে হতো। এখন থেকে আর টাইগারদেরকে আর ছোট দলগুলোর সাথে সামর্থ্যের পরীক্ষা দিতে হবে না।
কলকাতার ইডেন গার্ডেনে কাল ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড ফাইনাল দিয়ে টি ২০ বিশ্বকাপের ষষ্ঠ আসরের পর্দা নেমেছে। শুধু একটি আসর নয়, টি ২০ বিশ্বকাপ ইতিহাসের একটি এলোমেলো অধ্যায়েরও সমাপ্তি ঘটেছে রোববার। এখন থেকে ওয়ানডে বিশ্বকাপের মতো প্রতি চার বছর পরপর টি ২০ বিশ্বকাপের আসর বসবে। এতদিন যা দু’বছর পরপর হতো। দৃশ্যত টি ২০ বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে সুনির্র্দিষ্ট কোনো নীতিমালা অনুসরণ করেনি আইসিসি। যার বড় প্রমাণ ২০০৯ ও ২০১০ সালে পিঠাপিঠি দুটি টি ২০ বিশ্বকাপের আয়োজন। ভবিষ্যতে এমন ভুতুড়ে কাণ্ডের পুনরাবৃত্তি আর হবে না।
২০২০ সালে টি ২০ বিশ্বকাপের পরের আসর বসবে অস্ট্রেলিয়ায়। এ আসর দিয়েই নতুন যুগে পা রাখবে টি ২০ বিশ্বকাপ। সবকিছু এখনও চূাড়ান্ত না হলেও আইসিসি জানিয়েছে, টি ২০ বিশ্বকাপের ফরম্যাটেও বড় ধরনের পরিবর্তন আসছে। অনেকটা ওয়ানডে বিশ্বকাপের আদলে হবে টি ২০ বিশ্বকাপ। সুপার টেন পর্বের বদলে কোয়ার্টার ফাইনাল। প্রথম পর্বের জায়গায় গ্রুপ পর্ব। ১৬টি দল চারটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল যাবে কোয়ার্টার ফাইনালে। সবচয়ে বড় ব্যাপার, বাংলাদেশকে আর বাছাইপর্বে খেলার বিড়ম্বনা পোহাতে হবে না।
২০১৯ ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে শুধু শীর্ষ ১০টি টেস্টখেলুড়ে দেশ। এ নিয়ে সহযোগী সদস্য দেশগুলো ক্ষোভে ফেটে পড়ায় টি ২০ বিশ্বকাপের দুয়ার সবার জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ২০২০ টি ২০ বিশ্বকাপ হবে ১৬ দলের। এরমধ্যে আইসিসির দশটি পূর্ণসদস্য দেশ সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে। ২০১৯ সালে ১৪টি সহযোগী দলকে নিয়ে হবে বাছাইপর্ব। যুগান্তর।

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা

এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ

সরকারকেও দায়িত্বশীল হতে হবে: জামায়াত আমির

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী